আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্মার্ট নাগরিক গড়ে তুলতে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য: আনোয়ারুজ্জামান চৌধুরী

স্মার্ট নাগরিক গড়ে তুলতে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নাগরিক প্রয়োজন। আর স্মার্ট নাগরিক গড়ে তুলতে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি, উন্নতি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হয়েছে। আমাদের ক্লিন সিলেট, গ্রিন সিলেট প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় রাজপথে শিক্ষার্থীরাই রক্ত দিয়েছিলেন। আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের সম্পদ।

তিনি বৃহস্পতিবার মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধান ফটক, মাঠ ও শহিদ মিনার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, আমার প্রতিশ্রুতি আমি রাখবো। কিন্তু তোমাদেরকেও প্রতিশ্রুতি দিতে হবে যে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না এবং অন্য কাউকেও ফেলতে দেবে না। তবেই আমাদের সিলেট শহর সুন্দর ও আলোকিত হবে।

সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, সাংবাদিক সুভাষ সিংহ রায়, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন ও সিসিকের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ।

সহকারী অধ্যাপক রহিমা বেগম ও প্রভাষক আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক সহকারী অধ্যাপক আজির উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর ও শিক্ষক পর্ষদের সম্পাদক এনামুল হক চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইশা রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে ড. আহমদ আল কবির বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কর্মীবান্ধব শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার ঘটানোর বিকল্প নেই। শিক্ষার্থীদেরকে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রভাষক সায়মা আক্তার। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নুসরাত জাহান বুশরা, গীতা পাঠ করেন শিক্ষার্থী প্রথমা দাস, লোকগান পরিবেশন করেন শিক্ষার্থী পূর্ণিমা রাণী সূত্রধর ও দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন রাহনুমা নুড়াইন অনতি ও সাদিয়া আক্তার শিমা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত