আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

‘সুমনকুমার দাশ সংবর্ধনা পরিষদ’

‘সুমনকুমার দাশ সংবর্ধনা পরিষদ’

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ এ ভূষিত হওয়ায় বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ও ফোকলোরবিদ সুমনকুমার দাশকে সংবর্ধনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরের জিন্দাবাজারের কাজী নজরুল একাডেমিতে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুক্তিযুদ্ধ গবেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ‘সুমনকুমার দাশ সংবর্ধনা পরিষদ’ গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা কবি তুষার করকে আহবায়ক, আল আজাদকে যুগ্ম আহবায়ক ও নাট্য ব্যক্তিত্ব মু. আনোয়ার হোসেন রনিকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়া সভায় উপস্থিতিদের মতামতের ভিত্তিতে কয়েকটি উপকমিটি করার প্রস্তাব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, নাট্য ব্যক্তিত্ব শামসুল বাছিত শেরো, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, কবি পুলিন রায়, কবি মোস্তাক আহমেদ দ্বীন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী, কবি সুমন বণিক, সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা, কবি ও শিক্ষক প্রণব কান্তি দেব, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, পরিবেশকর্মী কাসমীর রেজা, ইমজা সিলেটের সাবেক সাধারণ সম্পাদক গোলজার আহমেদ, কলামিস্ট আশফাক রহমান, লেখক পার্থ তালুকদার, শিক্ষক সঞ্জয় কুমার নাথ, নাট্য সংগঠক হুমায়ুন কবির জুয়েল, কণ্ঠ শিল্পী ইকবাল সাঁই, আবৃত্তি শিল্পী সুমন্ত গুপ্ত, সংস্কৃতি কর্মী আশরাফুল ইসলাম অনি, সাংবাদিক মৃণাল কান্তি দাস ও ইয়াহ্ইয়া মারুফ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত