আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

শিক্ষার মানদণ্ড বজায় রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে: মেয়র

শিক্ষার মানদণ্ড বজায় রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে: মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মেধা বিকাশে সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার মানদণ্ড বজায় রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে।

মেয়র বলেন, সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা খুবই ভালো এবং শিক্ষকগণ আন্তরিকতার সাথে পাঠদান করছেন। আগামীতেও এর মান যাতে বজায় থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত সিটি বেবী কেয়ার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানারা বেগম, সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক পরামর্মক অনিল কৃষ্ণ মজুমদার, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অর্জুন চন্দ্র দাশ, বর্ণমালা সিটি একাডেমীর সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার দাশ তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, সিনিয়র শিক্ষক মতিউন নাহার রিনা প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত