নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে ১১৩ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মৃত্যু বরণ করেছেন। তিনি উপজেলা সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সূর্যেরগাও গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
বুধবার (২০মার্চ) রাত ৮ টায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. আশিকনুর মিয়া জানান,তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১১৩ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন স্বাধীনতা যুদ্ধে সুনামগঞ্জের বিভিন্ন প্রান্তে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন