আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মুক্তিযোদ্ধাদের ‘মুজিব কোট’ উপহার দিলো প্রশাসন

মুক্তিযোদ্ধাদের ‘মুজিব কোট’ উপহার দিলো প্রশাসন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুইশত বীর মুক্তিযোদ্ধাকে ‘মুজিব কোট’ উপহার দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে স্বাধীনতা দিবস উপলক্ষে সিএ ফাইজুর রহমানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বীর মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে ‘মুজিব কোট’ পরিয়ে দেন ইউএনও সুনজিত কুমার চন্দ ও অতিথিবৃন্দ।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধনি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়ে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, কোম্পানীগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর নুর, ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ, ওসি (তদন্ত) মনিরুজ্জামান খাঁন, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত