আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিচারকবিহীন আদালত

বিচারকবিহীন আদালত

দুই মাস ধরে বিচারক নেই জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে। চলতি বছরের ২৩ জানুয়ারি এই আদালতের বিচারক শ্যামকান্ত সিনহাকে পদোন্নতি দিয়ে সুনামগঞ্জে বদলী করা হয়। এরপর জকিগঞ্জ আদালতে আর কোন বিচারক নিয়োগ না দেওয়ায় বিচার প্রার্থীদের ভোগান্তি বাড়ছে।

এমন বাস্তবতায় জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক চেয়ে আদালতের আইনজীবীগণ আইনমন্ত্রী বরাবর আবেদন করেছেন।

এ ব্যাপারে আদালতের আইনজীবী কাওছার রশীদ বাহার বলেন, সিলেট শহর থেকে ৯০ কিলোমিটার দূরবর্তী জকিগঞ্জে ১৯৪৭ সালে এই আদালত প্রতিষ্ঠিত হয়েছিলো। বর্তমানে এখানে বিচারক না থাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে একদিকে মামলার জট তৈরী হচ্ছে, অন্যদিকে জামিন প্রার্থীদের সিলেট আদালতে গিয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিষয়টি আমি অবগত। সুপ্রিম কোর্টে ফাইল পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব এখানে বিচারক নিয়োগ দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত