আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

সুনামগঞ্জের শাল্লায় পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আয়োজনে ও শাল্লা থানা পুলিশের সহযোগিতায় এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমটি করা হয়।

বৃহস্পতিবার (২৮মার্চ) দুপুর ১২টায় শাল্লা থানার ভেতরে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে ১৫০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ৩ লিটার তেল, দেড় কেজি ছোলা ও ১ কেজি চিনিসহ মোট পাঁচটি পণ্য রয়েছে।

এসময় পুলিশ সুপার বলেন, ‘আপনারা সবসময় আমাদের পাশে আছেন। বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। বাংলাদেশ পুলিশের যে নিয়মিত দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকার শৃঙ্খলা রক্ষা করা। তার পাশাপাশি পুলিশ বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের পাশে দাঁড়ায়। দেশের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সেই হিসেবেই মাহে রমজান উপলক্ষে বিভিন্ন জায়গায় আইজিপি স্যারের নির্দেশনায় আজকের এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশে এখন খুব বেশি গরীব ও হতদরিদ্র নেই। যারাই রয়েছে তারা কোন না কোনভাবে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আছে। সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশের মানুষ একেবারেই হতদরিদ্র নেই। আমরা চেষ্টা করি সমাজে যারা গরীব ও দুস্থ তাদের পাশে দাঁড়ানোর জন্য।’

বাংলাদেশ পুলিশ যেন সবসময় মানুষের পাশে থাকতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার।

এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ থানার সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত