আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের তথ্য সংগ্রহ

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের তথ্য সংগ্রহ

সিলেটে শেষ হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) তথ্য সংগ্রহের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন।

আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে নতুন ভোটারের ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়াসহ নিবন্ধন সম্পন্ন করার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। গতকাল ৩ ফেব্রুয়ারির মধ্যে যেসব ভোটারযোগ্য নাগরিক এই কার্যক্রমে যুক্ত হতে পারেননি, তারা নিজ নিজ এলাকায় ইসির সংশ্লিষ্ট রেজিস্ট্রেশনকেন্দ্রে গিয়ে তথ্য সরবরাহ করে ভোটার হতে পারবেন।


সিলেটের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসমিন আক্তার জানান, আগামীকাল থেকে শুরু হচ্ছে নিবন্ধন কার্যক্রম। সিলেটের ৪৬ টি রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি, আইরেশ ও বায়োমেট্রিক সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন করা হবে।  

উল্লেখ্য, সিলেটসহ সারাদেশে ইসির এই হালনাগাদ কর্মসূচি শুরু হয় গত ২০ জানুয়ারি। যেসব নাগরিকের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হ
ইসির তথ্য অনুযায়ী ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যে এবারের ভোটার হালনাগাদ কার্যক্রমে মাঠে রয়েছেন সংস্থাটির ৬৫ হাজার লোক। অন্যদিকে ২০২২ সালে নেওয়া ৩ বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রমও চলমান। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে বলে জানিয়েছে ইসি, যা আগামী ২ মার্চে প্রকাশিতব্য চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করা হবে। 

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। ওই তালিকায় নতুন করে যোগ হয় প্রায় ১৯ লাখ নাগরিক। আর এবারের চলমান হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৪০ থেকে ৪৫ লাখ ভোটার অন্তর্ভুক্ত হতে পারে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত