আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

শাবিপ্রবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করছে শিক্ষার্থীরা

শাবিপ্রবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করছে শিক্ষার্থীরা

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছেন।

গত সোমবার (১০মার্চ) রাত ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হল থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গোলচত্বরে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’—নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানায়, আট বছর বয়সী আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে তারা এই মিছিল করছেন। 

তারা বলেন, এর আগেও তারা বিক্ষোভ করেছে, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

হাইকোর্ট ১৮০ দিনের মধ্যে মামলার রায় দেওয়ার নির্দেশ দিলেও তারা এর দ্রুত বিচার চায়।   

শিক্ষার্থীদের দাবি হল, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতিবাদ সত্ত্বেও প্রশাসন নীরব। বরং স্বরাষ্ট্র উপদেষ্টা নারীদের নিরাপত্তা ইস্যুতে হাস্যকর বক্তব্য দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার পদত্যাগ দাবি করছি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত