আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

সিলেটে ঈদের ছুটিতে ৩২৮ নরমাল ডেলিভারি হয়

সিলেটে ঈদের ছুটিতে ৩২৮ নরমাল ডেলিভারি হয়

ঈদে সরকারি হাসপাতালের অধিকাংশ চিকিৎসক থাকেন ছুটিতে। বিশেষ করে গ্রামাঞ্চলের গর্ভবতী নারীরা ডেলিভারি নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তবে এইবার নয় দিনের টানা ছুটিতে সিলেট বিভাগের ১৫০টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটেনি বলে জানান সংশ্লিষ্টরা।

তারা জানায় এইবার ঈদের ছুটিতে ৩২৮টি নরমাল ডেলিভারি করা হয়েছে। যা আগের বছরের তুলনায় অনেক বেশি। ওই সময়ে ১ হাজার ৩১৭ জন নারীকে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। গত শনিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটি গতকাল শনিবার শেষ হয়েছে। এই সময়ের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ১৫০টি কেন্দ্রে ৩২৮ জন নারী নরমাল সন্তান প্রসব করেছেন। 
তাছাড়াও গর্ভকালীন সেবা ৭৩৯টি, প্রসবোত্তর সেবা ৪১৪ টিসহ উল্লেখযোগ্য সংখ্যক কিশোর কিশোরী ও সাধারণ রোগীকে সেবা দেওয়া হয়েছে।

বিভাগীয় পরিবার কল্পনা অফিসের সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ জানিয়েছেন এইবার ছুটি লম্বা ছিল। মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ছুটিতে বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় ঈদের ছুটিতে সেবা প্রদানও অব্যাহত রাখা হয়েছে। এবার নরমাল ডেলিভারি বেশি হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত