আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সিলেট ওসমানী বিমানবন্দরে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার

সিলেট ওসমানী বিমানবন্দরে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার

বুধবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের আসনের নিচে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ৬টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বিমানের দুইটি সিটের নিচ থেকে কাগজে মোড়ানো ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেন।

সিলেটের কাস্টমস কমিশনার শফিকুল ইসলাম জানান, ওসমানী বিমানবন্দরে উদ্ধার হওয়া সবচেয়ে বড় স্বর্ণের চালান এটি। তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের দাম আনুমানিক ৬ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলেটকে রুট হিসেবে ব্যবহার করেছিল চোরাচালানীরা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। স্বর্ণের এই চালানের সঙ্গে কে বা কারা জড়িত তা কাস্টমস কর্তৃপক্ষ ও পুলিশ খতিয়ে দেখছে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত