আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আটলান্টার রাস্তায় উড়ছে লাখ লাখ ডলার, কুড়াচ্ছে মানুষ

আটলান্টার রাস্তায় উড়ছে লাখ লাখ ডলার, কুড়াচ্ছে মানুষ

যুক্তরাষ্ট্রের আটলান্টার এক ব্যস্ত মহাসড়কজুড়ে ছড়িয়ে পড়েছে লাখ লাখ ডলারের নোট। আর গাড়ি থামিয়ে সেই ডলার কুড়াচ্ছে মানুষ।

কেউ কেউ আবার কুড়ানো টাকা পুলিশের কাছে হস্তান্তর করছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ বলছে, যারা টাকা কুড়িয়ে নিয়ে পালিয়েছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করার চষ্টো চলছে।

নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাকে করে ওই টাকা বহন করা হচ্ছিল। একপর্যায়ে ট্রাকের দরজা খুলে তা রাস্তায় পড়তে শুরু করে।

এটিএম বুথ বা ব্যাংকের জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাকে করে। প্রায় এক লাখ ডলারের নোট ছিল ট্রাকটিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ লাখ টাকা)। আই-২৮৫ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাত্ই খুলে যায় ট্রাকের দরজা।

সিনেমার দৃশ্যের মতো ডলারের বান্ডিল ছড়িয়ে পড়তে থাকে রাস্তায়। বেশ কিছু দূর যাওয়ার পর চালক তা টের পান। তবে ততক্ষণে হাইওয়ের রাস্তায় ছড়িয়ে পড়েছে ডলারের নোট।

এমন দৃশ্য দেখে রীতিমতো চমকে যান অন্য গাড়ির চালকরা। অনেকেই রাস্তার ধারে গাড়ি দঁাড় করিয়ে দেন। গাড়ি থেকে নেমে যে যেমন পারলেন কুড়িয়ে নিলেন কাঁড়ি কাঁড়ি টাকা।

কেউ কেউ ভিডিও করেন এমন অবাক করা দৃশ্যের। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও ডলার নিয়ে পালিয়ে গেছেন অনেকেই। কেউ কেউ আবার কুড়ানো ডলার তুলে দিয়েছেন পুলিশের হাতে।

ডানউডি পুলিশের এক কর্মকর্তা জানান, ট্রাকচালকের অবহেলায় এমন ঘটনা ঘটেছে। তবে রাস্তা থেকে অন্যের টাকা কুড়িয়ে নেয়াকে 'চুরি' আখ্যা দিয়ে তিনি বলেন, কারা টাকা কুড়িয়ে নিয়ে পালিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে তা শনাক্ত করার চষ্টো চালানো হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত