আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ইতালিতে করোনায় আরও ১ বাংলাদেশির মৃত্যু

ইতালিতে করোনায় আরও ১ বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত প্রবাসীর নাম মানিক মিয়া (৪২)।

শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টায় ইতালির মিলানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মানিক মিয়ার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি আব্দুল বাসিত দোলই বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে করোনাভাইরাসে ইতালিতে আট বাংলাদেশির মৃত্যু হলো।

মানিক মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিলান স্থানীয় নিগোয়ারা হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয়। পরে শনিবার তিনি মারা যান করেন। তার মৃত্যুতে ইতালিতে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৬১৯ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬৮।

শনিবার (১১ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৬৪৯ জন। এনিয়ে দেশটি করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৫২ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১১ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৭৯ জন। সব মিলিয়ে প্রায় ৩২ হাজার ৫৩৪ জন সুস্থ হয়ে নিজ পরিবারের কাছে ফিরেছেন।

এদিকে ইতালির বিভিন্ন অঞ্চলে করোনায় আক্রান্তদের সহযোগিতায় কাতার, আলবেনিয়া, চীন, কিউবা এবং রাশিয়া থেকে আসা মেডিক্যাল টিম সেবা দিয়ে যাচ্ছে।

করোনা মহামারিতে দেশটির ছয় কোটি নাগরিককে বোনাস ঘোষণা দিয়েছে ইতালি সরকার।


এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত