আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

সৌদি আরবে করোনায় আরো এক প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে করোনায় আরো এক প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে জসিম উদ্দিন (৩৮) নামের আরো এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পবিত্র মক্কার আল-নুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

জসিম কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে। দেশে ছুটি কাটিয়ে মাত্র একমাস আগে সৌদি আরবে ফিরে গিয়েছিলেন।

তার সাথে সৌদি আরবের জেদ্দায় কাজ করা মো. মিজান নামের এক প্রবাসী জসিমের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে ফেসবুক স্ট্যাটাসে লিখেন, গেল কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে জসিম হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর মিছিলে মঙ্গলবার যোগ হলো রেমিট্যান্স যোদ্ধা জসিম উদ্দিন। তার মৃত্যুতে মক্কাস্থ বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে৷

দেশে কিংবা প্রবাসে করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের প্রথম অধিবাসী হিসেবে মৃত্যুর শিকার হন জসিম। সদাহাস্যজ্বল জসিমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তা মুহূর্তে ভাইরাল হয়ে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ, সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। মঙ্গলবারও নতুন করে ৪৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে বিশ্ব মিডিয়া খবর প্রচার করেছে। এ নিয়ে সৌদি আরবে মোট করোনা আক্রান্ত দাঁড়াল ৫,৩৬৯ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮৯ জন এবং মৃত্যু বরণ করেছে ৭৩ জন৷ দেশটির কয়েকটি প্রদেশে ২৪ ঘণ্টা কারফিউ চলছে বলে জানিয়েছেন কক্সবাজার অঞ্চলের কয়েকজন রেমিট্যান্স যোদ্ধা।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত