আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশির মৃত্যু ২০০ পেরিয়েছে

করোনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশির মৃত্যু ২০০ পেরিয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা ২০০ পেরিয়ে গেছে। ২৬ এপ্রিল আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে ২০১ জন বাংলাদেশির মৃত্যু হলো।
গত কয়েক সপ্তাহের মধ্যে নিউইয়র্কে ২৬ এপ্রিল মৃত্যুর সংখ্যা ৪০০-এর নিচে নেমে এসেছে। এদিন রাজ্যে মৃতের তালিকায় ৩৬৭ জনের নাম যুক্ত হয়েছে।

এদিকে ২৬ এপ্রিল মৃত্যুবরণকারী বাংলাদেশিরা হলেন-জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খানের বাবা আবদুন নুর খান, নিউইয়র্ক নগরীর ট্রাফিক বিভাগের সুপারভাইজার আহসান মোহাম্মদ ও ওয়াশিংটন ডিসিতে খাদিজা বেগম ।

তবে হাসপাতালে ভর্তি, ভেন্টিলেশনে যাওয়া ও মৃতের হার ক্রমাগত কমার দিকে হলেও দিনে ১০০০ করে নতুন রোগীর হাসপাতালে আগমন ঘটছে। এ বিষয়টা মোটেই সুখকর নয় বলে উল্লেখ করেছেন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো। করোনাভাইরাসে রাজ্যের ১৭ হাজার মানুষ হারিয়ে ধাপে ধাপে সব কিছু খুলে দেওয়ার প্রস্তুতি চলছে নিউইয়র্কে। ফেব্রুয়ারি মাস থেকেই নাকাল হতে থাকা নিউইয়র্ক হুট করেই খুলছে না। গভর্ণর কুমো ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নিচ্ছেন। প্রথম ধাপে নিউইয়র্কের ওয়েস্টচেষ্টার এলাকা ১৫ মে থেকে খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে রাজ্য গভর্নরের বিস্তারিত নির্দেশনা এ সপ্তাহেই আসবে।

নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট মিলে লকডাউন উঠিয়ে দেওয়ার কৌশল ঠিক করা হচ্ছে। আগামী ১৫ মে পর্যন্ত জারি থাকা লকডাউন চালু থাকবে। এর মধ্যে আসছে দুই সপ্তাহ কঠোর পর্যবেক্ষণ করা হবে। অর্থনৈতিক কৌশল ও জনস্বাস্থ্য সংরক্ষণের কৌশলকে মাথায় রেখে কাজ করা হচ্ছে বলে নিউইয়র্কের গভর্নর জানিয়েছেন। এ ছাড়া স্বাস্থ্য সাবধানতা অবলম্বন করে প্রতিষ্ঠানগুলো নিজেদের কৌশল ঠিক করবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত