আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনা: বিভিন্ন দেশে ৪৭২ বাংলাদেশির মৃত্যু

করোনা: বিভিন্ন দেশে ৪৭২ বাংলাদেশির মৃত্যু

বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৪৭২ বাংলাদেশি মারা গেছেন। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

এর মধ্যে করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শুক্রবার (৮ মে) পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রেই করোনায় অন্তত ২৩৪ বাংলাদেশির মৃত্যু হয়। যদিও শেষ ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আর কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। কেবল মৃত্যু নয়, আক্রান্তের দিক দিয়েও এ দেশে ঝুঁকির মধ্যে আছেন বাংলাদেশিরা। কয়েকশ’ করোনা আক্রান্ত বাংলাদেশি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। এখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১২৩ বাংলাদেশি।

বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। এ দুই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যাও বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে তুলনামূলক বেশি। ফলে দুইখানেই বাংলাদেশিদের করোনায় মৃত্যু ও আক্রান্তের ঘটনা তুলনামূলক বেশি।

এর বাইরে করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৬৫ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।  এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১৫ জন, ইতালিতে ৮,  কানাডায় ৭, স্পেনে ৫, কাতারে ৪,  কুয়েতে ৩,  সুইডেনে ২,  লিবিয়ায় ১,  ফ্রান্সে ১,  পর্তুগালে ১, গাম্বিয়ায় ১,  দক্ষিণ আফ্রিকায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরেই সবার আগে প্রবাসী এক বাংলাদেশির করোনা আক্রান্তের খবর পাওয়া গেলেও সেখানে এখন পর্যন্ত এ ভাইরাসে কোনো বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও আক্রান্ত ৪ হাজারেরও বেশি বাংলাদেশি।

শেয়ার করুন

পাঠকের মতামত