আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সান ফ্রান্সিসকো সিলিকন ভ্যালি আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন

সান ফ্রান্সিসকো সিলিকন ভ্যালি আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন

১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গের ৪৭তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে সান ফ্রান্সিসকো সিলিকন ভ্যালি আওয়ামী লীগ। শোক দিবস উপলক্ষে সান ফ্রান্সিসকোতে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোক দিবসের শুরুতে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া পড়ানো হয় এবং পরে এক মিনিটের নিরবতা পালন করা হয়। শোক দিবসে বঙ্গবন্ধুর একটি প্রামান্য চিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচারের প্রশংসা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলিকন ভ্যালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহরিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিলিকন ভ্যালি আওয়ামী লীগের সভাপতি রাজ হামিদ,  সহ সভাপতি কাওসার জামাল, মহিলা এবং শিশু বিষয়ক সম্পাদক হুমায়রা আজিজ, সংস্কৃতিক বিষয়ক  সম্পাদক রুবনা রশিদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জ্যামিং এন্টারটেইনমেন্টের সি ই ও আজিজ চৌধুরী। উপস্থিত ছিলেন সান ফ্রান্সিসকো সিলিকন ভ্যালি আওয়ামী লীগের সদস্য দিপু রহমান, মোহাম্মদ শফিকুল হক, অনির্বাণ পল, জিয়াউল এলাম, এ এম আব্দুল হাই সহ অনেকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত