আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্য ও দুই সহকারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্য ও দুই সহকারীর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্য জ্যাকি ওয়ালোরস্কি এবং তাঁর কার্যালয়ের দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (৩ আগস্ট) তাঁদের বহনকারী গাড়ির সঙ্গে অপর একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তাঁরা নিহত হন।

৫৮ বছর বয়সী রিপাবলিকান সদস্য ওয়ালোরস্কি মার্কিন প্রতিনিধি পরিষদে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সেকেন্ড কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট-এর প্রতিনিধিত্ব করতেন।

এলখার্ট কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, কংগ্রেস সদস্য ওয়ালোরস্কি বুধবার বিকেলে তাঁর যোগাযোগ প্রধান এমা থমসন (২৮) এবং ডিস্ট্রিক্ট ডিরেক্টর জাচেরি পটসকে (২৭) সঙ্গে নিয়ে ইন্ডিয়ানা সড়কপথে ভ্রমণ করছিলেন। উত্তরাঞ্চলীয় শহর নাপ্পানির কাছে একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের গাড়িটির সংঘর্ষ হলে তিনজনই মারা যান। অপর গাড়ির চালকও ঘটনাস্থলে মারা যান।

টুইটারে জ্যাকি ওয়ালোরস্কির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এলখার্ট কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জ্যাকির স্বামী ডিন সুয়িহার্টকে মাত্রই জানানো হয়েছে যে বিকেলে এক গাড়ি দুর্ঘটনায় জ্যাকি মারা গেছেন।’

ওয়ালোরস্কির মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্য কংগ্রেস সদস্যরা। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে হোয়াইট হাউসে পতাকা অর্ধনমিত রাখা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত