আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

১০ বছরে অর্থমন্ত্রীর সম্পদ বেড়ে দ্বিগুণ

১০ বছরে অর্থমন্ত্রীর সম্পদ বেড়ে দ্বিগুণ

গত ১০ বছরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সম্পদের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ২০১৮-১৯ অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের পর অর্থমন্ত্রী নিজেই সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালে যখন ক্ষমতায় আসি, তখন সম্পত্তি ছিল ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৬ টাকা। তা বেড়ে ২০১৮ সালে দাঁড়িয়েছে ২ কোটি ২৮ লাখ ১৫ হাজার ৪৯৭ টাকা। গত দশ বছরে আমার মোট সম্পত্তি হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৫৫ টাকা।

‘২০১৮-১৯ অর্থবছরের জন্য ২ লাখ ২৭ হাজার ৯২১ টাকার কর বিবরণী অনলাইনে দিলাম। এর মধ্যে বেতন থেকে নেয়া হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪৪৩ টাকা। আজ (গতকাল) পে অর্ডারের মাধ্যমে দিলাম ৬৮ হাজার ৪৭৮ টাকা। গত বছর আমার মোট আয় ছিল ৩৪ লাখ ২৮ হাজার ৩৪১ টাকা।’

মন্ত্রীরা সবাই জনসমক্ষে ট্যাক্স রিটার্ন জমা দিলে ভালো হতো কিনা- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, মিনিস্টাররা প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। সেক্ষেত্রে ওই প্রক্রিয়াটাও স্বচ্ছ। সেটা যদি কেউ জানতে চান, আমার ধারণা তারা তা জানতে পারবেন। তবে ট্যাক্স রিটার্নটা গোপনীয়। এটা ব্যক্তিগত।

নির্বাচনের আগে খেলাপি ঋণের রিশিডিউল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে এটা হলে সরকারের আয় বাড়ে। এছাড়া বিষয়টি ব্যাংক ও গ্রাহকের মধ্যকার ব্যাপার। এ ব্যাপারে আমার কাছে কোনও অভিযোগ আসেনি।

নির্বাচন নিয়ে বলেন, আমি তো নির্বাচন করছি না। সুতরাং আমি রিলাক্সড। ৮৫ বছরে চাকরি করছেন এমন কয়জন আছেন? মাহাথির মোহাম্মদ বোধহয় আছেন।

দেশের মানুষ এখন আর ট্যাক্স দিতে ভয় পায় না মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ২০০৭-০৮ সালে মানুষ ট্যাক্স দিতে ভয় পেত। এখন আর সে অবস্থা নেই। এ জন্য ট্যাক্স অফিসারদের ধন্যবাদ দিতে হয়। তাদের অ্যাটিচিউড চেঞ্জ হয়েছে।

তিনি আরও বলেন, তরুণরা এখন আনন্দের সঙ্গে ট্যাক্স দেয়। এটা সম্ভব হয়েছে ট্যাক্স মেলার জন্য। এ জন্য ট্যাক্স মেলা আমার কাছে ভালো লাগে। তরুণরা মনে করে, দেশ আমাদের জন্য কাজ করছে। সে কাজে নিজেদের অংশগ্রহণকে নিশ্চিত করতে তরুণরা কর দেয়।

তিন বছরে করদাতার সংখ্যা তিনগুণ বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, তখন করদাতার সংখ্যা ছিল ৭ লাখ। এর পর ২০১৫ সালে দাঁড়ায় ১৫ লাখে। আর সেটা গত তিন বছরে দাঁড়িয়েছে ৩৮ লাখে। এটা শিগগিরই এক কোটি ছাড়াবে। এটা দেশের জন্য খুব ভালো। দেশের জন্য খুব গৌরবের বিষয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত