আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

রাশিয়ায় বিমান হামলা, নিহত ৭

রাশিয়ায় বিমান হামলা, নিহত ৭

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে সোমবার বিমান হামলায় সাতজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদন অনুসারে, আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এই হামলার জন্য ইউক্রেনীয় বাহিনীকে দায়ী করে জানান, ড্রোন দিয়ে এ হামলা হয়েছে এবং একটি মাংস উৎপাদনকেন্দ্রে শ্রমিকদের পরিবহনের পাশাপাশি একটি ব্যক্তিগত গাড়ি আঘাতপ্রাপ্ত হয়েছে।


গ্ল্যাডকভ বলেন, বেলগোরোড অঞ্চলের আরো কয়েকটি স্থানেও গত ২৪ ঘণ্টায় হামলা হয়েছে, আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

গণমাধ্যমটি বলেছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে বেলগোরোড অঞ্চলটি প্রায়ই ইউক্রেনীয় বাহিনীর লক্ষ্যবস্তু হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে ডিসেম্বরে। তখন বেলগোরোড শহরে একটি ড্রোন ও রকেট হামলায় ২৫ জন নিহত এবং আরো ১০০ জন আহত হয়েছিল।

মার্চ মাসে গ্ল্যাডকভ বলেছিলেন, কর্তৃপক্ষ ইউক্রেনকে দোষারোপ করা গোলাবর্ষণের পর শহর ও বিস্তীর্ণ অঞ্চল থেকে ৯ হাজার শিশুকে সরিয়ে নেওয়া হবে।

এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেলগোরোড অঞ্চলের সীমান্তবর্তী উত্তর সুমি অঞ্চলে গত রাতে বোমাবর্ষণে একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় চার লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে সকালের মধ্যে বিদ্যুৎ আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, তারা অ-কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুকরণে ক্ষেপণাস্ত্র মহড়ার প্রস্তুতি শুরু করেছে। কৌশলগত পারমাণবিক অস্ত্র হলো ছোট পারমাণবিক যুদ্ধাস্ত্র ও সরবরাহ ব্যবস্থা, যা যুদ্ধক্ষেত্রে বা সীমিত হামলার জন্য ব্যবহার করা হয়।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই মহড়া ‘অদূর ভবিষ্যতে’ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে এবং এতে ক্ষেপণাস্ত্র গঠনের পাশাপাশি বিমান ও নৌবাহিনী জড়িত থাকবে। অন্যদিকে মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তাদের উসকানিমূলক বিবৃতি ও হুমকির প্রতিক্রিয়ায় মহড়া অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত