আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

পাকিস্তানের মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৫। কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, স্থানীয় সময় ভোররাত ৩টা ৩০ মিনিটে এই ভূমিকম্পটি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কম্পনের কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এটি ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা ভূমিকম্পের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাব প্রদেশের মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে।

পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল মুসাখেল জেলার উত্তর-পূর্বে, মাটির ২৮ কিলোমিটার গভীরে। মুসাখেল ও আশপাশের এলাকাগুলোতেও ভূকম্পন অনুভূত হয়।

কিন্তু প্রাথমিকভাবে কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রসঙ্গত, পাকিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০০৫ সালে আজাদ কাশ্মিরে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়। ২০১৫ সালের ৭.৫ মাত্রার ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে প্রাণ হারান প্রায় ৪০০ জন। এছাড়া ২০২১ সালে বেলুচিস্তানের হরনাই জেলায় ৫.৯ মাত্রার ভূমিকম্পে মারা যান অন্তত ২০ জন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত