আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার সকালে ঢাকায় এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সময় নাহিদ বলেন, '৩০ দিনের সময়সীমা পেরিয়ে গেছে, সরকার কোনো ঘোষণা দেয়নি। এখন এনসিপিই ‘জুলাই সনদ’ প্রকাশ করবে।'

তিনি বলেন, ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে 'জুলাই পদযাত্রা' কর্মসূচির সূচনা হবে। ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে। শহীদ.

ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতা শুনবেন দলের নেতারা।

নাহিদ ইসলাম আরও জানান, 'যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন, তাদের নির্বাচনের আগেই জনগণকে জানাতে হবে—বিচার প্রক্রিয়া কীভাবে হবে, কোন রোডম্যাপে হবে, সেটির স্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে।'

এ সময় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'সংস্কারের যাত্রা একসময় আশাব্যঞ্জক ছিল, কিন্তু বাস্তবতায় কিছুটা পিছিয়ে পড়েছি।' তিনি আরও জানান, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না। তবে জুলাই মাসেই ঘোষণাপত্র প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জুলাই পদযাত্রা বাস্তবায়নে সারজিস আলমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এনসিপি নেতারা।

এনসিপির এই ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের ওপর বিকল্প চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, সরকারের ব্যর্থতা এবং বিচারহীনতার প্রতিক্রিয়ায় ‘জুলাই সনদ’ হতে পারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার অন্যতম দিকনির্দেশক দলিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত