আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পালোস ভার্দেস উপকূলে পাওয়া ৩টি মানব দেহাবশেষের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ

পালোস ভার্দেস উপকূলে পাওয়া ৩টি মানব দেহাবশেষের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ

ছবিঃ এলএবাংলাটাইমস

পালোস ভার্দেস এস্টেটস উপকূলের বিভিন্ন অংশে পাওয়া তিনটি মানব দেহাবশেষের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এই দেহাবশেষগুলো তিনটি ভিন্ন নিখোঁজ ব্যক্তির সাথে সংশ্লিষ্ট এবং ২০২৩ সাল থেকে তদন্তাধীন ছিল।

প্রথম ঘটনাটি ঘটে জানুয়ারি ২০২১ সালে, যখন মার্ক পলসন নামে এক ব্যক্তি রেডন্ডো বিচ থেকে নৌভ্রমণে গিয়ে নিখোঁজ হন। তিনি সর্বশেষ তার নৌকার ইঞ্জিন সমস্যা এবং সমুদ্রে ভেসে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে যোগাযোগ করেছিলেন। তল্লাশি অভিযানে যুক্ত ছিল ইউএস কোস্ট গার্ড, হারবার প্যাট্রোল এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি লাইফগার্ডস। তবে তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। দুই বছর পর, জানুয়ারি ২০২৩-এ, উপকূলের কাছাকাছি এক মানব পায়ের হাড় পাওয়া যায়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেটি মার্ক পলসনের বলে নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানায়, "সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, কোনো ধরনের অপরাধের সন্দেহ নেই। তিনি নিখোঁজ হওয়ার সময় তার বয়স ছিল ৬৮ বছর।"

দ্বিতীয় ঘটনাটি ঘটে নভেম্বর ২০২৪ সালে, যখন উপকূল থেকে একটি মানব খুলি এবং হাড় উদ্ধার করা হয়। ডিএনএ পরীক্ষা অনুযায়ী, এগুলো রেমন্ড সিমারোথ নামে এক ব্যক্তির বলে শনাক্ত হয়। তিনি বেঁচে থাকলে এখন তার বয়স হতো ৫৭ বছর। পুলিশ ধারণা করছে, তিনি নিখোঁজ হওয়ার আগে গৃহহীন অবস্থায় ছিলেন। তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।

তৃতীয় ঘটনায়, ডিসেম্বর ২০২৪ সালে, সান পেদ্রো থেকে ছেড়ে যাওয়া একটি ছোট মাছধরার নৌকা বিপজ্জনক ঢেউয়ের মধ্যে পড়ে নিখোঁজ হয়। ২৩ ডিসেম্বর ক্যাব্রিলো বিচ থেকে যাত্রা শুরু করা নৌকাটি ২৫ ডিসেম্বর পালোস ভার্দেসের পাসেও দেল মার অঞ্চলের উপকূলে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। পরদিন উপকূলে দুটি মানুষের পায়ের অংশ পাওয়া যায়। ১৮ জুন ২০২৫-এ পুলিশ নিশ্চিত করে, এই দেহাবশেষগুলি নিখোঁজ জেলেদের একজন ঝাওলিয়াং টাং (বয়স ৬২) এর। তবে এখনো দ্বিতীয় জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার ক্ষেত্রেও কোনো অপরাধের সন্দেহ নেই।

পুলিশ সংশ্লিষ্ট তিনটি পরিবারের সাথে ডিএনএ পরীক্ষার ফলাফল শেয়ার করেছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

পুলিশ প্রধান লুক হেলিনগা এক বিবৃতিতে বলেন, “পালোস ভার্দেস এস্টেটস পুলিশ বিভাগ প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রিয়জন হারানো পরিবারগুলোকে সান্ত্বনা দেয়ার জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনাগুলোর পেছনের কাহিনি যতোটা দুঃখজনকই হোক না কেন, আমরা আশাবাদী—পরিচয় শনাক্তকরণ কিছুটা হলেও তাদের মনে শান্তি এনে দেবে।”

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত