আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেস কাউন্টিতে চার বছর বয়সী এক শিশুর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ঘোষিত পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৮৫ হাজার ডলার করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান।

নিহত শিশুর নাম সালভাদর “চাভিতা” এসপারজা। ২০১৬ সালে অল্টাডেনায় এক আত্মীয়ের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিতে নিহত হয় সে। ঘটনার প্রায় এক দশক পার হলেও মামলাটির কোনো সমাধান হয়নি এবং হত্যাকারীদের শনাক্ত করা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে আরও ১০ হাজার ডলার পুরস্কার যোগ করা হয়েছে। ফলে তথ্য দিয়ে অপরাধীদের গ্রেপ্তার ও দণ্ড নিশ্চিত করতে সহায়তা করলে মোট ৮৫ হাজার ডলার পুরস্কার পাওয়া যাবে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজরস পুরস্কারটি পুনর্বহাল ও বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।

নিহত শিশুর দাদি হুয়ানা এসপারজা এক বিবৃতিতে বলেন, “আমরা আশা করি, পুরস্কার পুনর্বহাল হওয়ায় কেউ না কেউ সামনে এসে সত্য প্রকাশ করবে। এতে আমার পরিবার ন্যায়বিচার পাবে এবং কিছুটা শান্তি খুঁজে পাবে।”

তিনি আরও বলেন, “আপনি যদি কোনো তথ্য জানেন—সেটি যত ছোটই হোক না কেন—দয়া করে সামনে আসুন। আমাদের এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে সাহায্য করুন।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত