আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে সম্ভাব্য অস্ত্র বিক্রি নিয়ে কথা বলবেন। বিশ্লেষকদের মতে, এটি হলে দীর্ঘদিনের মার্কিন কূটনৈতিক প্রথা থেকে বড় ধরনের সরে আসা হবে।

১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে চীনের বেইজিং সরকারকে স্বীকৃতি দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি কথা হয়নি।

চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে আসছে। অন্যদিকে ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে দ্বীপটির প্রতিরক্ষা শক্তিশালী করার উদ্যোগ জোরদার করেছেন।

বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি তার সঙ্গে কথা বলব। আমি সবার সঙ্গেই কথা বলি। আমরা তাইওয়ান ইস্যু নিয়ে কাজ করব।”

সম্প্রতি বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তাদের সম্পর্ককে “অসাধারণ” বলেও উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের আইনে তাইওয়ানকে আত্মরক্ষার জন্য অস্ত্র সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় ওয়াশিংটন দীর্ঘদিন ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে আসছে। বর্তমানে প্রায় ১৪ বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা চলছে। এতে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র চুক্তি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তা এলব্রিজ কোলবির সম্ভাব্য চীন সফর আটকে রেখেছে বেইজিং।

বেইজিং সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে ফেরার সময়ও ট্রাম্প বলেছিলেন, খুব শিগগিরই তিনি তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে সামাল দিলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। তবে ট্রাম্প বলেছেন, তিনি এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।

এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, তাইওয়ান একটি “সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ” এবং তাইওয়ান প্রণালীর শান্তি কোনোভাবেই বিসর্জন দেওয়া হবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগেও ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তাইওয়ানের তৎকালীন নেতা সাই ইং-ওয়েনের সঙ্গে ফোনে কথা বলে কূটনৈতিক রীতি ভেঙেছিলেন। তখন চীন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ জানিয়েছিল।

বর্তমানে চীনের বাড়তে থাকা সামরিক চাপ মোকাবিলায় তাইওয়ান প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। যদিও অধিকাংশ তাইওয়ানবাসী বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষেই রয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত