আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের উপ-রাষ্ট্রদূত জেমস রসকো হঠাৎ করেই তার পদ ছেড়ে দিয়েছেন। তবে কেন তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন, সে বিষয়ে ব্রিটিশ ফরেন অফিস কোনো ব্যাখ্যা দেয়নি।

ফরেন অফিসের কর্মকর্তারা শুধু জানিয়েছেন, জেমস রসকো তার পদ থেকে সরে গেছেন। তার আকস্মিক বিদায় কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাসে তিনি রাষ্ট্রদূতের পর দ্বিতীয় সর্বোচ্চ পদে কর্মরত ছিলেন। এটি ব্রিটিশ কূটনৈতিক সার্ভিসের অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হয়।

গত বছর লর্ড পিটার ম্যান্ডেলসনকে পদচ্যুত করার পর কয়েক মাসের জন্য রসকো ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছিলেন। পরে এই পদে স্যার ক্রিশ্চিয়ান টার্নারকে নিয়োগ দেওয়া হয়।

ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর এবং সম্প্রতি রাজা তৃতীয় চার্লসের যুক্তরাষ্ট্র সফর আয়োজনে জেমস রসকো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তার পদত্যাগের বিষয়ে ব্রিটিশ দূতাবাস অতিরিক্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি। জেমস রসকোর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ওয়াশিংটনে যোগদানের আগে তিনি জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের যোগাযোগবিষয়ক প্রধান হিসেবেও কাজ করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের সময় তিনি ডাউনিং স্ট্রিটের প্রধান প্রেস কর্মকর্তা ছিলেন। তার পূর্ববর্তী কূটনৈতিক দায়িত্বের মধ্যে জাতিসংঘ, সিয়েরা লিওন এবং ইরাকে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত