আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের প্রাইমারি ভোটের আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। এর মধ্যেই সাবেক মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ার বেসেরা তার নির্বাচনী প্রচারণায় নতুন গতি পেয়েছেন।

মঙ্গলবার ক্রেনশ এলাকার ডুলানস রেস্টুরেন্টে প্রচারণায় অংশ নেন বেসেরা। সেখানে তার সঙ্গে ছিলেন টেক্সাসের কংগ্রেসওম্যান জ্যাসমিন ক্রকেট এবং লং বিচের মেয়র রেক্স রিচার্ডসন।

বেসেরা বলেন, “জ্যাসমিন ক্রকেট ও রেক্স রিচার্ডসনের মতো নেতাদের পাশে নিয়ে যদি আমি ২ জুন পর্যন্ত প্রচারণা চালাতে পারি, তাহলে আমি এই নির্বাচনে জিতব।”

জ্যাসমিন ক্রকেট বলেন, “জেভিয়ার হঠাৎ করে প্রগ্রেসিভ হননি। ক্যালিফোর্নিয়ার এখন তাকে প্রয়োজন। আমি বিশ্বাস করি, তিনি দারুণ কাজ করবেন এবং ট্রাম্পকে আতঙ্কে ফেলবেন।”

রেক্স রিচার্ডসন বলেন, “আপনি যেভাবেই প্রার্থনা করুন, যা-ই খান বা যাকেই ভালোবাসুন না কেন—এই প্রচারণায় সবার জায়গা আছে।”

এক মাস আগে এরিক সোয়ালওয়েল গভর্নর দৌড় থেকে সরে দাঁড়ানোর পর থেকেই বেসেরার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে।

বেসেরা বলেন, “ক্যালিফোর্নিয়ার ভোটাররা এমন কাউকে চান না, যিনি টাকা খরচ করে ক্ষমতা কিনতে চান। আবার ট্রাম্পের পথ অনুসরণকারীকেও তারা চান না।”

ইউএসসির অ্যানেনবার্গ স্কুলের অধ্যাপক ক্রিস্টিনা বেলান্টোনি বলেন, বেসেরা সঠিক সময়ে সঠিক গতি পেয়েছেন। তার মতে, প্রতিদ্বন্দ্বী স্টেয়ার শিবির এখন বেসেরাকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে বলেই তাদের প্রচারণা আরও নেতিবাচক হয়ে উঠেছে।

এদিকে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন নিজের দলের আরেক প্রার্থী চ্যাড বিয়ানকোকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন।

মঙ্গলবার এক্সে দেওয়া ভিডিও বার্তায় হিলটন বলেন, “চ্যাড বিয়ানকোকে ভোট দেওয়া মানে শীর্ষ দুইয়ে দুই ডেমোক্র্যাটকে তুলে আনা। ক্যালিফোর্নিয়ায় পরিবর্তন চাইলে আমাকে ভোট দেওয়াই একমাত্র পথ।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্প আগেই হিলটনকে সমর্থন দিলেও এখন অনেক ভোটার আগাম ভোট দেওয়া শুরু করে দিয়েছেন। ফলে এই মুহূর্তে রিপাবলিকান ভোট একত্র করা কঠিন হয়ে পড়েছে।

এমনকি শেষ মুহূর্তে বিয়ানকো নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে হিলটনকে সমর্থন দিলেও তার নামে ইতোমধ্যে অনেক ভোট পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত