আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

মেডিকেল স্কুলে চিকিৎসা গবেষণার জন্য দান করা মৃতদেহের সঠিক ব্যবস্থাপনা না করার অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫ কোটি ৩০ লাখ ডলার দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

সোমবার বোস্টনের একটি আদালতে এই সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। এর মাধ্যমে হার্ভার্ড মেডিকেল স্কুলের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা নিষ্পত্তি হবে। এসব মামলার সূত্রপাত হয় সাবেক মর্গ ব্যবস্থাপক সেড্রিক লজের বিরুদ্ধে মানবদেহের বিভিন্ন অংশ চুরি করে কালোবাজারে বিক্রির অভিযোগের পর।

৫৮ বছর বয়সী লজ ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে চিকিৎসা গবেষণার জন্য দান করা মৃতদেহ থেকে বিভিন্ন অঙ্গ ও দেহের অংশ সরিয়ে নিয়ে অনলাইনে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

হার্ভার্ড মেডিকেল স্কুল সোমবার এক চিঠিতে জানিয়েছে, আদালত সমঝোতার অনুমোদন দিলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কয়েক কোটি ডলারের একটি তহবিল গঠন করা হবে।

মামলার নথি অনুযায়ী, হার্ভার্ড মেডিকেল স্কুলের ‘অ্যানাটমিক্যাল গিফটস প্রোগ্রাম’-এর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ কাজে লাগিয়ে লজ গবেষণার জন্য দান করা মৃতদেহ থেকে বিভিন্ন অংশ সরিয়ে ফেলতেন।

চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরা চিকিৎসা পদ্ধতি শেখা ও অনুশীলনের জন্য এসব দান করা মৃতদেহ ব্যবহার করেন। ব্যবহারের পর সাধারণত মৃতদেহগুলো দাহ করে ছাই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কবরস্থানেও দাফন করা হয়।

মামলার নথি অনুযায়ী, লজ ও তার স্ত্রী পেনসিলভানিয়া ও ম্যাসাচুসেটসের ক্রেতাদের কাছে এসব মানবদেহের অংশ বিক্রি করতেন।

২০২৫ সালে লজসহ এ ঘটনায় জড়িত আরও ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই ছয়জনের কেউই হার্ভার্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। সবাই পরে নিজেদের অপরাধ স্বীকার করেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, গত ডিসেম্বরে লজকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার স্ত্রীকে দেওয়া হয়েছে এক বছর এক দিনের কারাদণ্ড।

২০২৩ সালে কয়েকটি পরিবার হার্ভার্ডের বিরুদ্ধে দেওয়ানি মামলা করে। তাদের অভিযোগ ছিল, লজ বছরের পর বছর এই অনিয়ম চালালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বন্ধে যথেষ্ট ব্যবস্থা নেয়নি।

প্রথমে একটি অঙ্গরাজ্য আদালতের বিচারক এসব মামলা খারিজ করে দিয়েছিলেন। তবে গত বছরের শরতে ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালত মামলাগুলো পুনরায় চালুর অনুমতি দেন।

সোমবার হার্ভার্ড এবং মামলাকারী পরিবারগুলো যৌথভাবে ৫ কোটি ৩০ লাখ ডলারের সমঝোতা চুক্তিটি অনুমোদনের জন্য আদালতের কাছে আবেদন করেছে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের ডিন জর্জ ডেলি এবং মেডিকেল শিক্ষাবিষয়ক ডিন বার্নার্ড চ্যাং স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, লজের কর্মকাণ্ড ছিল ‘নৈতিকভাবে নিন্দনীয়’ এবং দান করা মৃতদেহ ও তাদের স্বজনদের প্রতি হার্ভার্ড ও মেডিকেল স্কুলের প্রত্যাশিত মানের সম্পূর্ণ পরিপন্থী।

এদিকে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ড মেডিকেল স্কুল মেডিকেল শিক্ষার্থীদের জন্য প্রতিবছর একটি আর্থিক সহায়তা বা বৃত্তি চালু করবে। দেহদাতাদের প্রতি সম্মান জানাতেই এই বৃত্তি চালু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

হার্ভার্ড বলেছে, লজের কারাদণ্ড এবং এই সমঝোতার মাধ্যমে আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটলেও, এই ‘বেদনাদায়ক ঘটনার’ পর প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া এখনো চলমান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত