আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এক জুয়েলারির বিরুদ্ধে রোলেক্স ঘড়ি বিক্রির নামে প্রায় ১৫ লাখ ডলার প্রতারণার অভিযোগ উঠেছে।

ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নেলসন আন্দ্রেস হোলদো নামের ওই জুয়েলারি ব্যবসায়ী ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে অরেঞ্জ কাউন্টি ও লস অ্যাঞ্জেলেস এলাকার ২২ জন ক্রেতার সঙ্গে প্রতারণা করেছেন।

অভিযোগ অনুযায়ী, হোলদো মূলত ৫০ হাজার থেকে ১ লাখ ডলার মূল্যের বিলাসবহুল রোলেক্স ঘড়ি কিনতে আগ্রহী ক্রেতাদের টার্গেট করতেন। তিনি দাবি করতেন, বিদেশি ব্রোকারদের মাধ্যমে বিশেষ মডেলের ঘড়ি সংগ্রহ করে দিতে পারবেন।

এ জন্য তিনি ক্রেতাদের কাছ থেকে আগাম পুরো টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাতে বলতেন। ক্রেতাদের জানানো হতো, চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই ঘড়ি পৌঁছে যাবে।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো ঘড়ি পৌঁছাত না। তদন্তকারীদের ভাষ্য, এরপর হোলদো মাসের পর মাস নানা অজুহাত ও আশ্বাস দিয়ে ক্রেতাদের অপেক্ষায় রাখতেন।

ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তিনি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত সেই অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগে বলা হয়েছে। ফলে অধিকাংশ ক্রেতাই তাদের টাকা ফেরত পাননি।

এ ছাড়া একটি ঘড়ি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা চার লাখ ডলারের বেশি মূল্যের বিলাসবহুল ঘড়ির দামও তিনি পরিশোধ করেননি বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় হোলদোর বিরুদ্ধে বড় অঙ্কের চুরি, ভুয়া চেক প্রদান এবং অন্যান্য অর্থনৈতিক অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মামলাটি পরিচালনা করবে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব জাস্টিস। তদন্তে নিউপোর্ট বিচ পুলিশ বিভাগ সহায়তা করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত