আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

ছবিঃ এলএবাংলাটাইমস

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনবিরোধী কঠোর অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণকারী সর্বশেষ আফ্রিকান দেশ হলো সিয়েরা লিওন।

বুধবার সকালে নয়জন পশ্চিম আফ্রিকান অভিবাসীকে বহনকারী একটি বিমান রাজধানী ফ্রিটাউনের কাছের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই দলে ছিলেন সাতজন পুরুষ ও দুইজন নারী। তাদের সবাইকে বেশ হতাশ দেখাচ্ছিল। এমনকি একজন বিমান থেকে নামতে অস্বীকৃতি জানালে তাকে জোর করে নামানো হয়।

কর্মকর্তারা জানান, বহিষ্কৃতদের মধ্যে পাঁচজন ঘানার, দুজন গিনির এবং একজন করে নাইজেরিয়া ও সেনেগালের নাগরিক।

গত সপ্তাহে সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী টিমোথি মুসা কাব্বা জানান, তাদের দেশ বছরে সর্বোচ্চ ৩০০ জন বহিষ্কৃত অভিবাসী গ্রহণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হয়েছে। তবে শর্ত হলো, তাদের অবশ্যই পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াসভুক্ত দেশের নাগরিক হতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্র কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ঘানা ও দক্ষিণ সুদানসহ কয়েকটি আফ্রিকান দেশেও বহিষ্কৃত অভিবাসী পাঠিয়েছে।

ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র বহু অভিবাসীকে এমন তৃতীয় দেশে পাঠাচ্ছে, যেখানে তারা আগে কখনো বসবাস করেননি। অবৈধ অভিবাসীদের গণহারে বহিষ্কার ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল।

সিয়েরা লিওনে অভিবাসীদের রাখা হচ্ছে কেনভাহ সল্যুশনস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সর্বোচ্চ দুই সপ্তাহ সেখানে রাখা হবে, এরপর নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত তৃতীয় দেশে অভিবাসী পাঠাতে ট্রাম্প প্রশাসনের খরচ হয়েছে সম্ভবত ৪ কোটি ডলারের বেশি। তবে প্রকৃত ব্যয়ের পরিমাণ এখনও স্পষ্ট নয়।

মানবাধিকার সংগঠনগুলো এই ধরনের চুক্তির সমালোচনা করেছে। তাদের মতে, তৃতীয় দেশে অভিবাসী পাঠানো আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী এবং এতে ঝুঁকিতে পড়ছেন অসহায় অভিবাসীরা।

গত সেপ্টেম্বরে হিউম্যান রাইটস ওয়াচ আফ্রিকান দেশগুলোকে এসব “অস্বচ্ছ চুক্তি” প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিল। সংগঠনটি বলেছিল, এসব চুক্তি মূলত মানুষের দুর্ভোগকে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে।

ঘানাও জানিয়েছে, তারা কেবল ইকোওয়াসভুক্ত দেশের নাগরিকদেরই গ্রহণ করবে। ঘানার প্রেসিডেন্ট জন মাহামা বলেন, পশ্চিম আফ্রিকার নাগরিকদের তাদের দেশে আসতে ভিসার প্রয়োজন হয় না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত