আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। বুধবার প্রকাশিত এ মামলায় বলা হয়, কিউবা ও ফ্লোরিডার মাঝামাঝি আকাশে কিউবান-আমেরিকান সংগঠন ব্রাদার্স টু দ্য রেসকিউ-এর দুটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এতে চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজন ছিলেন মার্কিন নাগরিক।

ঘটনার সময় রাউল কাস্ত্রো ছিলেন কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান। বর্তমানে তার বয়স ৯৪ বছর। ওই ঘটনার পর আন্তর্জাতিকভাবে কিউবার তীব্র সমালোচনা হয়েছিল।

মায়ামির ফ্রিডম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, কাস্ত্রোর বিরুদ্ধে বিমান ধ্বংস, মার্কিন নাগরিক হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। নিহত চারজন হলেন আর্মান্ডো আলেখান্দ্রে জুনিয়র, কার্লোস আলবার্তো কস্তা, মারিও ম্যানুয়েল দে লা পেনা ও পাবলো মোরালেস।

ব্ল্যাঞ্চ বলেন, “যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই নিজেদের নাগরিকদের ভুলে যায় না।” হত্যার অভিযোগগুলোতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে “রাজনৈতিক নাটক” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, অভিযোগগুলোর কোনো আইনি ভিত্তি নেই এবং কিউবা নিজের জলসীমার মধ্যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে নতুন সম্পর্ক গড়তে চান। তিনি কিউবার সামরিক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গায়েসাকে দেশের বিদ্যুৎ সংকট ও খাদ্য ঘাটতির জন্য দায়ী করেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কিউবার ওপর চাপ বাড়াচ্ছে, যাতে দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে বাধ্য হয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, কিউবা সহজে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না।

রাউল কাস্ত্রো বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও কিউবায় এখনও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন। তিনি ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউবার প্রেসিডেন্ট ছিলেন। তার সময়েই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ওয়াশিংটন-হাভানা সম্পর্কে সাময়িক উষ্ণতা তৈরি হয়েছিল।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে তাকে যুক্তরাষ্ট্রে আনা সম্ভব হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত