আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠকের পর মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২০০টি যাত্রীবাহী বিমান কেনার বিষয়টি নিশ্চিত করেছে চীন।

বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বোয়িং বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সরবরাহের নিশ্চয়তা দেবে।

একই সঙ্গে দুই দেশ গত অক্টোবরে হওয়া শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর জন্য কাজ করবে। এছাড়া উভয় পক্ষ অন্তত ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর উদ্যোগ নেবে।

এই ঘোষণা আসে এমন সময়ে, যখন শি জিনপিং বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছেন। এর কয়েক দিন আগেই ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেন।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই বৈঠকে বাণিজ্য নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। এর মধ্যে রয়েছে বোয়িং বিমান ক্রয় এবং চীনের বাজারে মার্কিন কৃষিপণ্যের প্রবেশাধিকার বাড়ানোর প্রতিশ্রুতি।

চীন সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা অনেক বড় বাণিজ্য চুক্তি করেছি। এর মধ্যে বোয়িংয়ের জন্য ২০০টি বিমানের অর্ডার রয়েছে। ভবিষ্যতে এটি ৭৫০টি বিমানে পৌঁছাতে পারে, যা হলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিমান ক্রয়াদেশ।”

ট্রাম্পের সফরসঙ্গী মার্কিন প্রতিনিধিদলে বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি অর্টবার্গও ছিলেন। এছাড়া টেসলার প্রধান ইলন মাস্ক এবং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংও ওই প্রতিনিধিদলে অংশ নেন।

বোয়িং এক বিবৃতিতে জানায়, চীন সফর অত্যন্ত সফল হয়েছে এবং তাদের প্রধান লক্ষ্য—চীনের বাজারে আবার বোয়িং বিমানের অর্ডার চালু করা—সফলভাবে অর্জিত হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রাথমিকভাবে ২০০টি বিমানের জন্য প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং ভবিষ্যতে আরও অর্ডার আসবে বলে তারা আশা করছে।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দেশের কর্মকর্তারা শুল্ক যুদ্ধবিরতি নভেম্বর পর্যন্ত বাড়ানোর বিষয়ে একমত হন।

সেই চুক্তির আওতায় চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক কমানো এবং বিরল খনিজ ও চুম্বক রপ্তানিতে বেইজিংয়ের আরোপিত সীমাবদ্ধতা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত