আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্ক সিটিতে রাস্তার খোলা ম্যানহোলে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে নামার পর তিনি অসাবধানতাবশত প্রায় ১০ ফুট গভীর একটি ঢাকনাবিহীন মেইনটেন্যান্স হোলে পড়ে যান।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত প্রায় ১২টার আগে ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউ এলাকায়। জরুরি ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে অচেতন অবস্থায় ম্যানহোলের ভেতরে পড়ে থাকতে দেখে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত নারীর নাম ডোনিকে গোকাই (৫৬)। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রায়ারক্লিফ ম্যানর এলাকার বাসিন্দা ছিলেন।

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা ধারণা করছে, একটি ট্রাক যাওয়ার সময় ম্যানহোলের ঢাকনাটি সরে যায়। প্রায় ১২ মিনিট পর ডোনিকে গোকাই তার গাড়ি কাছাকাছি পার্ক করে নামেন এবং দুর্ঘটনার শিকার হন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ঘটনাস্থলে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড বা নিরাপত্তা চিহ্ন ছিল না। তারা জানতে চাইছেন, কীভাবে এত ব্যস্ত একটি সড়কে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলো।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করবে শহরের মেডিকেল এক্সামিনারের দপ্তর।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল প্রোটেকশনের অধীনে শহরজুড়ে প্রায় ১ লাখ সক্রিয় ম্যানহোল রয়েছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত খোলা ম্যানহোল সংক্রান্ত ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত