আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ধর্মীয় নেতার পরিচয়ে নারী ও শিশুদের ওপর বছরের পর বছর যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ২২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ৫৮ বছর বয়সী সানসু বি ভ্যাং ‘কেভ ন্তসিগ লিজ নিয়াম কি তিয়াম ভাজ লিস থুম’ নামে একটি হামং ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটির নামের অর্থ প্রায় "মায়ের প্রতি বিশ্বাস"। সংগঠনটি প্রথমে উইসকনসিনে গড়ে উঠলেও পরে ফ্রেসনো এবং এরপর ওরোভিল শহরে স্থানান্তরিত হয়। সেখানে অনুসারীরা একটি ধর্মীয় কমিউনিটি ও মন্দির নির্মাণের কাজ করছিলেন।

তদন্তে জানা যায়, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পরিবারগুলো ওই সংগঠনে যোগ দিতে সেখানে চলে আসে। অনুসারীরা ভ্যাংকে একজন নবী বা আধ্যাত্মিক নেতা হিসেবে বিশ্বাস করতেন। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি ভয়ভীতি, হুমকি ও ধর্মীয় প্রভাব খাটিয়ে সদস্যদের নিয়ন্ত্রণ করতেন।

আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, এক ভুক্তভোগী ৮ থেকে ১০ বছর বয়সের মধ্যে বারবার যৌন নির্যাতনের শিকার হন। বিষয়টি কাউকে জানালে তাকে শারীরিকভাবে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছিল।

এ ছাড়া দুই নারী আদালতে সাক্ষ্য দিয়ে জানান, ভ্যাং তাদের ধর্ষণ করেছিলেন। একজনের দাবি, তার পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল। অন্যজন বলেন, ভ্যাংয়ের দাবি না মানলে পুরো হামং সম্প্রদায়ের ওপর ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বলে তাকে ভয় দেখানো হয়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত ভ্যাংকে শিশু যৌন নিপীড়নের আটটি এবং ধর্ষণের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। এসব অপরাধ তিনি দীর্ঘ সময় ধরে নিজের নারী অনুসারীদের ওপর চালিয়েছিলেন বলে প্রসিকিউটররা জানান।

রায় ঘোষণার সময় শনাক্ত হওয়া ছয় ভুক্তভোগীর মধ্যে পাঁচজন আদালতে বক্তব্য দেন। তারা বছরের পর বছর ধরে নির্যাতনের কারণে সৃষ্ট মানসিক ও আবেগগত ক্ষতির কথা তুলে ধরেন।

পরে আদালত তাকে ক্যালিফোর্নিয়ার আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে ২২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ভবিষ্যতে তার প্যারোলে মুক্তির সম্ভাবনা থাকায় কিছু রিপাবলিকান আইনপ্রণেতা সমালোচনা করেছেন।

প্রসিকিউটরদের মতে, ভ্যাং এখনো নিজের অপরাধের দায় স্বীকার করেননি এবং কোনো অনুশোচনাও প্রকাশ করেননি। ভবিষ্যতে প্যারোল পর্যালোচনার ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত