আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

টেক্সাস অঙ্গরাজ্যে একটি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার সময় সহপাঠীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ১৮ বছর বয়সী কারমেলো অ্যান্থনিকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। ২০২৫ সালের এপ্রিল মাসে ডালাস এলাকার একটি হাইস্কুল ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় ১৭ বছর বয়সী অস্টিন মেটকাফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে সময় অভিযুক্ত কারমেলো অ্যান্থনির বয়সও ছিল ১৭ বছর।

ঘটনাটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে আত্মরক্ষা (সেলফ-ডিফেন্স) এবং স্কুল নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। পাশাপাশি মামলাটি বর্ণগত বিভাজনের বিষয়েও আলোচনায় আসে।

প্রসিকিউটরদের দাবি ছিল, কারমেলো অ্যান্থনি প্রথমে অস্টিন মেটকাফকে হুমকি দেন এবং পরে ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেন। অন্যদিকে প্রতিরক্ষা আইনজীবীরা যুক্তি দেন, অ্যান্থনি আত্মরক্ষার জন্য এ কাজ করেছিলেন।

টেক্সাসের আইনে ১৭ বছর বয়সীদের নির্দিষ্ট গুরুতর অপরাধে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা যায়। ফলে অ্যান্থনির বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক আসামি হিসেবে মামলা পরিচালিত হয়।

বিচার চলাকালে প্রসিকিউশন প্রায় দুই ডজন সাক্ষী হাজির করে। তাদের অধিকাংশই ছিলেন প্রত্যক্ষদর্শী। মামলার অন্যতম আবেগঘন সাক্ষ্যে কলিন কাউন্টির প্রধান মেডিকেল পরীক্ষক ডা. এলিজাবেথ ভেনচুরা জানান, মেটকাফের বুকে বড় ধরনের ক্ষত ছিল এবং ছুরিটি তার হৃদপিণ্ড ভেদ করেছিল।

প্রসিকিউশনের পক্ষের শিক্ষার্থীরা আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, ঘটনার সময় কারমেলো অ্যান্থনিই আক্রমণাত্মক আচরণ করেছিলেন।

অন্যদিকে প্রতিরক্ষা পক্ষও কয়েকজন শিক্ষার্থী এবং ট্র্যাক দলের কোচ অ্যাডাম লিনউডকে সাক্ষী হিসেবে হাজির করে। কোচ জানান, অ্যান্থনিকে দলের অধিনায়ক পদে মনোনয়নের জন্য বিবেচনা করা হয়েছিল।

আদালতে আরও জানানো হয়, কারমেলো অ্যান্থনি পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন। তার জিপিএ ছিল ৪.০, যা প্রায় নিখুঁত ফলাফল হিসেবে বিবেচিত হয়।

মঙ্গলবার জুরি বোর্ড মাত্র তিন ঘণ্টারও কম সময় আলোচনা করে তাকে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত নেয়।

এদিকে অ্যান্থনির পক্ষে অবস্থান নেওয়া নাগরিক অধিকার সংগঠন ‘নেক্সট জেনারেশন অ্যাকশন নেটওয়ার্ক’ দাবি করেছে, মামলার জুরি বোর্ডে কোনো কৃষ্ণাঙ্গ সদস্য ছিলেন না।

বিচারক জুরিদের হত্যাকাণ্ডের তুলনায় কম গুরুতর অপরাধ ‘ম্যানস্লটার’ বা অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ বিবেচনার সুযোগও দিয়েছিলেন। ওই অভিযোগে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারত। তবে জুরি বোর্ড শেষ পর্যন্ত হত্যার অভিযোগেই কারমেলো অ্যান্থনিকে দোষী সাব্যস্ত করে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত