আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়ে গিয়ে চূড়ান্ত নির্বাচনের জন্য জায়গা নিশ্চিত করেছেন সাবেক ব্রিটিশ রাজনৈতিক উপদেষ্টা ও ফক্স নিউজের সাবেক উপস্থাপক স্টিভ হিলটন।

২ জুন অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনের ভোট গণনা শেষে দেখা যায়, তিনি ডেমোক্র্যাট ধনকুবের জলবায়ু কর্মী টম স্টেয়ারকে অল্প ব্যবধানে পেছনে ফেলে শীর্ষ দুই প্রার্থীর একজন হয়েছেন। ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মূল নির্বাচনে তিনি সাবেক মার্কিন স্বাস্থ্য সচিব জাভিয়ের বেসেরার মুখোমুখি হবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া হিলটন নির্বাচিত হলে গত ১৫ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ার প্রথম রিপাবলিকান গভর্নর হবেন।

বর্তমান গভর্নর গ্যাভিন নিউসমের মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন গভর্নর নির্বাচিত করা হচ্ছে। ডেমোক্র্যাট নেতা নিউসমকে ভবিষ্যতের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও দেখা হচ্ছে। অভিবাসন ও জলবায়ু নীতিসহ বিভিন্ন ইস্যুতে তিনি ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচক ছিলেন।

আগামী কয়েক মাস স্টিভ হিলটন ও জাভিয়ের বেসেরা ক্যালিফোর্নিয়ার গভর্নর হওয়ার জন্য প্রচার চালাবেন। গভর্নরের দায়িত্বের মধ্যে রয়েছে শত শত সরকারি সংস্থা, হাজারো কর্মচারী এবং বহু বিলিয়ন ডলারের বাজেট তদারকি করা।

বেসেরার প্রচারণার মূল প্রতিশ্রুতি

ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া জাভিয়ের বেসেরা এর আগে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি নির্বাচিত হলে ১৮৭৫ সালের পর প্রথম লাতিনো গভর্নর হবেন। বর্তমানে ক্যালিফোর্নিয়ার প্রায় ৪১ শতাংশ জনগোষ্ঠী লাতিনো।

বেসেরা তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ায় কাজের অভিজ্ঞতাকে প্রচারণার মূল শক্তি হিসেবে তুলে ধরছেন। তিনি ট্রাম্পের নীতির বিরুদ্ধে লড়াই এবং ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের জন্য বীমা ও ইউটিলিটি বিলের হার স্থির রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

কে এই স্টিভ হিলটন?

স্টিভ হিলটন আগে কখনও কোনো নির্বাচিত সরকারি পদে দায়িত্ব পালন করেননি। তবে তিনি দাবি করছেন, নির্বাচিত হলে প্রচলিত ক্যালিফোর্নিয়া রাজনীতিবিদদের মতো কাজ করবেন না।

তিনি বলেন, “মানুষ যখন জিজ্ঞেস করে, রিপাবলিকান হয়ে ক্যালিফোর্নিয়ায় কীভাবে জিতবেন, তখন আমার প্রশ্ন হলো—ডেমোক্র্যাটরা তাদের বর্তমান রেকর্ড নিয়ে কীভাবে জিতবে?”

হিলটন ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের শীর্ষ উপদেষ্টা ছিলেন। তবে পরে অভিবাসন নীতি এবং ব্রেক্সিট ইস্যুতে ক্যামেরনের সঙ্গে তাঁর মতবিরোধ তৈরি হয়।

রাজনৈতিক জীবনে তিনি বেশ কিছু ব্যতিক্রমী আচরণের জন্য আলোচনায় ছিলেন। একবার তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে মোজা পরে অভ্যর্থনা জানিয়েছিলেন। এছাড়া তিনি শর্টস পরে ডাউনিং স্ট্রিটে ঘোরাফেরা করতেন এবং ডেভিড ক্যামেরনকে “ডেভ” বলে সম্বোধন করতেন।

২০১২ সালে তিনি যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে ২০১৭ সালে রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজে একটি টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা শুরু করেন এবং ছয় বছর সেই দায়িত্ব পালন করেন।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২১ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

ট্রাম্পের সমর্থনে জনপ্রিয়তা বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে স্টিভ হিলটনের জনপ্রিয়তা বাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প বলেছেন, “স্টিভ একজন চমৎকার গভর্নর হবেন।” তিনি আরও দাবি করেন, “ডেমোক্র্যাটরা ক্যালিফোর্নিয়ায় ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে এবং মানুষ অঙ্গরাজ্যটি ছেড়ে চলে যাচ্ছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “আমি স্টিভকে চিনি। তিনি একজন পরিশ্রমী বিজয়ী। তিনি খুব দ্রুত ক্যালিফোর্নিকে ঘুরে দাঁড় করাবেন এবং ফেডারেল সরকারও তাঁকে সর্বাত্মক সহায়তা করবে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত