আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা তিনটি গণমাধ্যমের বিরুদ্ধে ‘যাচাইযোগ্য মিথ্যা’ প্রচার এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন প্রতিবেদন প্রকাশের অভিযোগ তুলেছে। আদালতে নিষেধাজ্ঞার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতে মার্কিন বিচার বিভাগ জমা দেওয়া নথিতে এসব অভিযোগ উল্লেখ করেছে।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন সিএনএন, পলিটিকো ও এমএস নাউকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করে। তাদের প্রতিবেদকদের প্রেস পাস কেড়ে নেওয়া হয় এবং হোয়াইট হাউসে প্রবেশের অনুমতিও বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের অভিযোগ, এসব গণমাধ্যম ‘ভুয়া খবর’ প্রচার করেছে।

নিষেধাজ্ঞার পর তিনটি গণমাধ্যম যৌথভাবে সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। তাদের দাবি, কোনো ধরনের নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তাদের ভাষ্য, এমন সিদ্ধান্ত মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক।

বুধবার ওয়াশিংটন ডিসির একটি আদালতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে বিচারক পূর্ণাঙ্গ শুনানি শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেবেন কি না, তা বিবেচনা করবেন।

মার্কিন বিচার বিভাগের আদালতে দেওয়া নথিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা জারির আগে হোয়াইট হাউস তিনটি গণমাধ্যমকে তাদের বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে একটি তালিকা দিয়েছিল। এর মধ্যে হোয়াইট হাউসে নির্মাণকাজ নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদন রয়েছে। নিরাপত্তা বাংকার, নতুন বলরুম নির্মাণ এবং হোয়াইট হাউসের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের তদন্ত নিয়ে করা প্রতিবেদনও তালিকায় ছিল।

বিচার বিভাগের নথিতে আরও বলা হয়েছে, হোয়াইট হাউসে প্রবেশাধিকার কোনো সাংবিধানিক অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ। অন্যদিকে গণমাধ্যমগুলোর দাবি, তাদের প্রকাশিত প্রতিবেদনের ওপর প্রশাসনের আপত্তির কারণেই সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে।

নিষেধাজ্ঞার প্রতিবাদে কয়েকটি বড় মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক প্রেসিডেন্টের ভিডিও ও ছবি ভাগাভাগির দীর্ঘদিনের ‘মিডিয়া পুল’ ব্যবস্থাও প্রত্যাহার করেছে। এরপর হোয়াইট হাউস নিজস্ব সম্প্রচার চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু করে। সেখানে ২৪ ঘণ্টা প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন ভিডিওচিত্র প্রচার করা হচ্ছে।

   

শেয়ার করুন

পাঠকের মতামত