আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি জেফরি লিকে নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আলাবামা অঙ্গরাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে।

এর আগে দুটি নিম্ন আদালত নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। আদালতের মতে, এই পদ্ধতি যুক্তরাষ্ট্রের সংবিধানে নিষিদ্ধ ‘নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি’র আওতায় পড়তে পারে। পরে আলাবামা সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।

সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশে আবেদন খারিজের কারণ উল্লেখ করা হয়নি। তবে বিচারপতি ক্লারেন্স থমাস, স্যামুয়েল আলিটো এবং নিল গোরসাচ ভিন্নমত পোষণ করে রাজ্যের আবেদন মঞ্জুর করার পক্ষে ছিলেন।

আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল এই সিদ্ধান্তকে “বিচারের ব্যর্থতা” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন।

২০২৪ সালের জানুয়ারিতে আলাবামা নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করে। এরপর এ পর্যন্ত সাতজনের মৃত্যুদণ্ড এই পদ্ধতিতে কার্যকর করা হয়েছে।

নাইট্রোজেন হাইপোক্সিয়া পদ্ধতিতে বন্দিকে একটি গ্যাস মাস্কের মাধ্যমে বিশুদ্ধ নাইট্রোজেন শ্বাস নিতে বাধ্য করা হয়। এতে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়ে শ্বাসরোধে মৃত্যু ঘটে। তবে সম্প্রতি এক ফেডারেল বিচারক এই পদ্ধতি স্থায়ীভাবে নিষিদ্ধ করেন।

আদালতে উপস্থাপিত বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে বিচারক বলেন, এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় বন্দিরা তীব্র শ্বাসকষ্ট, মানসিক যন্ত্রণা, উদ্বেগ এবং শারীরিক অস্বস্তির সম্মুখীন হতে পারেন।

৪৯ বছর বয়সী জেফরি লি ১৯৯৮ সালে একটি পনশপে ডাকাতির সময় দুইজনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। সে সময় জুরি বোর্ড তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সুপারিশ করলেও বিচারক সেই সিদ্ধান্ত বাতিল করে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে এ ধরনের ‘জুডিশিয়াল ওভাররাইড’ পদ্ধতি বাতিল করা হয়।

তবে আলাবামা কর্তৃপক্ষ চাইলে অন্য কোনো অনুমোদিত পদ্ধতিতে লির মৃত্যুদণ্ড কার্যকর করার উদ্যোগ নিতে পারবে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত