আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরে ২৪ জন সন্দেহভাজন অভিবাসীকে বহনকারী একটি নৌকা আটক করেছে দেশটির কোস্ট গার্ড। ৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউএস কোস্ট গার্ডের সাউথওয়েস্ট ডিস্ট্রিক্ট।

কোস্ট গার্ড জানায়, শনিবার রাত প্রায় ১১টা ১৫ মিনিটে কোস্ট গার্ডের জাহাজ নারহোয়াল-এর সদস্যরা সান্তা বারবারা দ্বীপের প্রায় তিন মাইল দক্ষিণে ২৮ ফুট দীর্ঘ একটি নৌকা দেখতে পান।

পরে রোববার রাত ১২টা ১০ মিনিটের দিকে নৌকাটি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় নৌকায় থাকা ২৪ জনকে সন্দেহভাজন অভিবাসী হিসেবে আটক করা হয়।

কোস্ট গার্ডের সদস্যরা আটক ২৪ জনকে নিজেদের নৌযানে তুলে নিউপোর্ট হারবারে নিয়ে যান। সেখানে তাদের ইউএস বর্ডার প্যাট্রোলের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

তবে আটক ব্যক্তিদের পরিচয়, তারা কোন দেশ থেকে এসেছেন বা কীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন—এসব বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/ওএম       

শেয়ার করুন

পাঠকের মতামত