আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৩টা ১৫ মিনিটের দিকে অ্যানাহেইমের কাছে ৫ ফ্রিওয়ের দক্ষিণমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের (সিএইচপি) কর্মকর্তারা।

তদন্তকারীরা জানান, একটি ফোর্ড এজ এসইউভি অফ-র‌্যাম্পের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি মহাসড়কের পাশের প্রায় ১৫ ফুট গভীর ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

সিএইচপি জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চারজনের মধ্যে দুজন গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যান।

ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

নিহত তিন কিশোরের পরিচয় হলো—

লেভি জ্যাকব ফ্লোরেস, বয়স ১৫, গার্ডেন গ্রোভ

রবার্ট মিগুয়েল গুতিয়েরেজ-আভালোস, বয়স ১৬, সান্তা আনা

ভিক্টর হুগো দেলগাদো, বয়স ১৭, সান্তা আনা

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, দুর্ঘটনার সময় গাড়িতে থাকা কেউই সিটবেল্ট পরা ছিলেন না।

তবে ঠিক কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


শেয়ার করুন

পাঠকের মতামত