আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনী ও সড়কে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। ‘অপারেশন স্ট্রিট সুইপার’ নামে এ অভিযানে ৬৯ জনকে গ্রেপ্তার এবং ৫৭০টি টিকিট দেওয়া হয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (LAPD) ১৫০ জনের বেশি কর্মকর্তা এ অভিযানে অংশ নেন। পুলিশ জানায়, ভোররাত ২টার দিকে সাউথ ফিগুয়েরোয়া স্ট্রিট ও ওয়েস্ট আলন্ড্রা বুলেভার্ড এলাকায় ৭০০ জনের বেশি মানুষ জড়ো হয়ে অবৈধ গাড়ি প্রদর্শনী ও রেসে অংশ নিচ্ছিলেন বা তা দেখতে ভিড় করেছিলেন।

অভিযানে ৬৬ জনকে অবৈধ গাড়ি রেস বা প্রদর্শনীতে অংশ নেওয়া কিংবা এতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একজন পুলিশ কর্মকর্তাকে হামলার অভিযোগে, একজনকে মারধরের অভিযোগে এবং আরেকজনকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ৬৯ জনে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে থাকা দর্শকদের মধ্যে ৪৪২ জনকে গতিসীমা লঙ্ঘন বা অবৈধ গতির প্রদর্শনী দেখার অভিযোগে টিকিট দেওয়া হয়েছে। পাশাপাশি রাত ১০টার পর কারফিউ ভঙ্গের অভিযোগে ১২৮ জন কিশোরকে টিকিট দেওয়া হয়।

অভিযানে প্রায় ২০০টি গাড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া সাতটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি নাইট্রাস অক্সাইডের ক্যানিস্টার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জব্দ করা একটি গাড়িতে পরে আগুনও ধরে যায়।

LAPD প্রধান জিম ম্যাকডোনেল জানান, গোয়েন্দা তথ্য ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে কর্মকর্তারা অবৈধ গাড়ি প্রদর্শনীর সম্ভাব্য চারটি স্থান শনাক্ত করেছিলেন। পরে এসব তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

ম্যাকডোনেল বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনো সাধারণ বিনোদন নয়, বরং এটি অপরাধমূলক আচরণ। তিনি অভিভাবকদের সন্তানরা কোথায় যাচ্ছে, সে বিষয়ে খোঁজ রাখার আহ্বান জানান।

তিনি আরও সতর্ক করে বলেন, অবৈধ গাড়ি প্রদর্শনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তার ভাষায়, ‘এটি কেবল শুরু। আপনারা সেখানে থাকলে আমরাও সেখানে থাকব।’

অভিযানে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের ডেপুটি এবং ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের (CHP) কর্মকর্তারাও অংশ নেন।

সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেসের বিভিন্ন এলাকায় অবৈধ গাড়ি প্রদর্শনীর ঘটনা বেড়েছে। এসব ঘটনায় কখনো কখনো আশপাশের দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ একটি বিশেষ ‘স্ট্রিট রেসিং টাস্ক ফোর্স’ গঠন করেছে। এর মাধ্যমে এসব আয়োজনের পেছনে থাকা ব্যক্তি ও অংশগ্রহণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত