আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

ছবিঃ এলএবাংলাটাইমস

কম দাম, সাধারণ নকশা আর বৈদ্যুতিক শক্তি—এই তিন বৈশিষ্ট্যকে সামনে রেখে বাজারে নতুন ইলেকট্রিক পিকআপ আনছে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ কোম্পানি স্লেট। গাড়িটির প্রাথমিক দাম ২৬ হাজার ডলারের কিছু বেশি নির্ধারণ করা হয়েছে।

জেফ বেজোসের প্রতিষ্ঠিত এই স্টার্টআপের তৈরি স্লেট ইভি যুক্তরাষ্ট্রেই উৎপাদন করা হবে। গাড়িটির একক ও সাধারণ কনফিগারেশন থাকবে। একবার পুরো চার্জে গাড়িটি প্রায় ২০৫ মাইল বা ৩৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

স্লেটের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা জেফ জ্যাবলানস্কি বলেন, বর্তমানে গাড়িগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি জটিল ও ব্যয়বহুল। স্লেটের লক্ষ্য হলো অপ্রয়োজনীয় সুবিধাগুলো বাদ দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া।

গাড়িটির সবচেয়ে সাধারণ সংস্করণে থাকবে ছোট আকারের পিকআপ ও দুই দরজার স্ট্যান্ডার্ড ক্যাব। তবে ক্রেতারা চাইলে এটিকে এসইউভিতে রূপান্তর করতে পারবেন। এর জন্য আলাদা কিট পাওয়া যাবে, যাতে গাড়িতে পূর্ণ ছাদ ও পেছনের আসন যুক্ত করা যাবে।

এ ছাড়া গাড়িটি নিজের পছন্দ অনুযায়ী সাজানোর সুযোগও থাকছে। বিভিন্ন ধরনের আনুষঙ্গিক সরঞ্জাম ও নানা রঙের র‍্যাপ ব্যবহার করে গাড়ির চেহারা বদলানো যাবে। গাড়িটির মূল বডি প্যানেল তৈরি হবে ধূসর রঙের কম্পোজিট উপাদান দিয়ে।

জ্যাবলানস্কি জানান, গাড়িতে কোনো পেইন্ট ব্যবহার করা হবে না। আলাদা পেইন্ট কারখানা স্থাপন না করায় উৎপাদন খরচ কয়েকশ মিলিয়ন ডলার কমানো সম্ভব হয়েছে।

পিকআপ ট্রাক ইলেকট্রিক গাড়ি তৈরির জন্যও সুবিধাজনক। কারণ যাত্রীদের বসার জায়গা ও পিকআপের পেছনের বেডের নিচে বড় জায়গা থাকায় সেখানে ব্যাটারি প্যাক বসানো যায়।

তবে এখন পর্যন্ত বাজারে বেশিরভাগ ইলেকট্রিক পিকআপের দাম অনেক বেশি। ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতাদের কয়েকটি পরিকল্পনাও সম্প্রতি পরিবর্তন হয়েছে। ফোর্ড গত বছরের শেষ দিকে তাদের বৈদ্যুতিক এফ-১৫০ লাইটনিংয়ের উৎপাদন বন্ধ করে দেয়। অন্যদিকে র‍্যাম তাদের পরিকল্পিত ইভি পিকআপের প্রকল্প প্রোটোটাইপ পর্যায়েই স্থগিত করেছে। তবে দুই কোম্পানিই ভবিষ্যতে গ্যাসোলিন ইঞ্জিনের রেঞ্জ এক্সটেন্ডারসহ নতুন ইভি ট্রাক আনার পরিকল্পনা করছে।

শেভ্রোলেট অবশ্য তুলনামূলক ব্যয়বহুল সিলভেরাডো ইভি নিয়ে এগিয়ে যাচ্ছে। এর ট্রেইল বস সংস্করণের দাম শুরু হচ্ছে প্রায় ৭০ হাজার ডলার থেকে। অফ-রোড ব্যবহারের উপযোগী এই গাড়িতে পণ্য বহনের জন্য বাড়তি সুবিধাও রয়েছে।

কম দামের বাজার ধরতে ফোর্ডও নতুন একটি মাঝারি আকারের বৈদ্যুতিক পিকআপ আনছে। ফ্যাথম নামের গাড়িটির প্রাথমিক দাম ৩০ হাজার ডলারের নিচে রাখার পরিকল্পনা করা হয়েছে। সরলীকৃত উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে খরচ কমানোর পাশাপাশি ভবিষ্যতে একই ব্যবস্থায় বৈদ্যুতিক এসইউভিও তৈরি করা হবে।

এদিকে বাজারে আসার আগেই স্লেটের গাড়ি নিয়ে ক্রেতাদের আগ্রহ দেখা যাচ্ছে। কোম্পানিটি গত জুনে প্রি-অর্ডার নেওয়া শুরু করে। জ্যাবলানস্কির দাবি, প্রি-অর্ডার শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যে ১০ হাজার মানুষ স্লেট ট্রাক কেনার আগ্রহ প্রকাশ করে অগ্রিম অর্থ জমা দেন।

কম দাম, সহজ নকশা ও ব্যবহারিক সুবিধার কারণে নতুন এই ইলেকট্রিক পিকআপ বাজারে কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।

শেয়ার করুন

পাঠকের মতামত