আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

ছবিঃ এলএবাংলাটাইমস

লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চার ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। উপকূলের কাছে হারিকেন ‘মেরি’ অবস্থান করায় এ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের সতর্ক করা চার ঝুঁকি হলো—শক্তিশালী রিপ কারেন্ট ও বড় ঢেউ, উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা, বৃষ্টি এবং অতিরিক্ত উষ্ণ তাপমাত্রা।

এনডব্লিউএস জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শক্তিশালী রিপ কারেন্ট ও বড় ঢেউয়ের ঝুঁকি ‘উচ্চ’ পর্যায়ে থাকবে। এতে সমুদ্রে সাঁতার কাটা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

সমুদ্রসৈকতে যাওয়া মানুষদের লাইফগার্ডের কাছাকাছি সাঁতার কাটার এবং নিজেদের সক্ষমতার সীমা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পাথরের জেটির ওপর না ওঠারও নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর।

উপকূলীয় এলাকায় বড় ধরনের ভাঙন এবং নিচু এলাকায় পানি ওঠার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে দক্ষিণমুখী সৈকত, বাইক চলাচলের পথ ও নিচু সড়কে অগভীর জলাবদ্ধতা তৈরি হতে পারে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অ্যাভালন, লং বিচ, মালিবু ও পয়েন্ট মুগু এলাকায় এ ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে এনডব্লিউএস।

এদিকে, রোববার হালকা বৃষ্টি ও বৃষ্টির ঝাপটা হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে। তবে বৃষ্টির কারণে বাইরের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রম ব্যাহত হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও সড়কে গাড়ি চালানোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

এর পাশাপাশি পুরো উইকেন্ডজুড়েই তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৯০ থেকে ৯৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। উপকূল থেকে দূরের এলাকাগুলোতে গরমের অনুভূতি বেশি হবে।

আবহাওয়া দপ্তর স্থানীয় বাসিন্দাদের আশপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং সরকারি কর্মকর্তাদের দেওয়া সতর্কতা ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

আবহাওয়ার এই ঝুঁকিগুলোর পেছনে রয়েছে হারিকেন ‘মেরি’। ঝড়টি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে বেশ দূরে অবস্থান করলেও লেবার ডে উইকেন্ডজুড়ে এর প্রভাব এই অঞ্চলে পড়তে পারে। লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে শনিবার রাতের দিকে এবং রোববার বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।

আগামী কয়েক দিনে ‘মেরি’ উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। একই সঙ্গে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত