আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে হাজারো নিম্নআয়ের রোগী নতুন চিকিৎসকের সন্ধানে ছুটছেন। দীর্ঘদিনের একটি মেডি-ক্যাল চুক্তি নবায়ন না হওয়ায় তারা ইউসিএলএ হেলথের চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ হারাচ্ছেন।

গত ৩০ জুন শেষ হওয়া ওই চুক্তির আওতায় ইউসিএলএ হেলথ, হেলথ কেয়ার এলএ নামের অলাভজনক ক্লিনিকগুলোর একটি সংগঠনের মাধ্যমে প্রায় ৯ হাজার গুরুতর অসুস্থ ও জটিল স্বাস্থ্য সমস্যায় থাকা রোগীকে বিশেষায়িত চিকিৎসা দিয়ে আসছিল। এসব রোগী ক্যালিফোর্নিয়ার নিম্নআয়ের মানুষের জন্য সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডি-ক্যালের আওতাভুক্ত।

হেলথ কেয়ার এলএ জানিয়েছে, অনেক রোগী ইউসিএলএ হেলথের বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখানোর জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করছিলেন। এখন তাদের প্রয়োজনীয় চিকিৎসা আর পাওয়া যাবে না বলে জানানো হচ্ছে।

এসব রোগীর মধ্যে ক্যানসার ও সংক্রামক রোগের চিকিৎসা নেওয়া ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া উচ্চঝুঁকির নারীদের চিকিৎসা, গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসাও ইউসিএলএ হেলথের মাধ্যমে দেওয়া হতো।

চুক্তি শেষ হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েনের মধ্যে শুক্রবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল হেলথ কেয়ার এলএ। সেখানে রোগীদের সমস্যার বিষয়টি তুলে ধরার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন বাতিল করা হয়। দুই পক্ষ জানায়, আগামী এক বছরে রোগীদের অন্য চিকিৎসকদের কাছে স্থানান্তরের বিষয়ে তারা একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে।

ইউসিএলএ হেলথের মুখপাত্র ফিল হ্যাম্পটন জানান, ইতোমধ্যে ইউসিএলএ হেলথে চিকিৎসা নেওয়া রোগী, যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং নির্দিষ্ট কিছু চিকিৎসা প্রয়োজন—তারা ইউসিএলএ হেলথের চিকিৎসকদের কাছেই চিকিৎসা নিতে পারবেন।

তবে নতুন করে সীমাহীন সংখ্যক রোগী গ্রহণ করা সম্ভব নয় বলে জানান তিনি। কারণ, ইউসিএলএ হেলথের চিকিৎসা সক্ষমতা বর্তমানে সীমিত এবং আগে থেকেই চিকিৎসা নেওয়া রোগীদের সময়মতো সেবা নিশ্চিত করতে হচ্ছে।

হেলথ কেয়ার এলএর প্রধান নির্বাহী সাবরা মাতোভস্কি অভিযোগ করেছেন, ইউসিএলএ চুক্তিটি পুনরায় আলোচনার মাধ্যমে চালু রাখতে রাজি হয়নি। তার দাবি, রোগীদের সরিয়ে দেওয়াই যেন ইউসিএলএর লক্ষ্য।

তিনি বলেন, ইউসিএলএর রোনাল্ড রিগ্যান মেডিকেল সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে জায়গা ও চিকিৎসা সক্ষমতার সংকটের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে একই সময়ে নতুন রোগী নেওয়া ও বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ চালিয়ে গিয়ে শুধু মেডি-ক্যাল রোগীদের সরিয়ে দেওয়া কোনো সমাধান নয়।

তবে ইউসিএলএ বলছে, হেলথ কেয়ার এলএকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সংগঠনটি তা গ্রহণ করেনি।

চুক্তি শেষ হওয়ায় ইউসিএলএ হেলথের কয়েকজন চিকিৎসকও হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নিম্নআয়ের মানুষের চিকিৎসার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

সাম্প্রতিক বছরগুলোতে ইউসিএলএ হেলথ দ্রুত সম্প্রসারিত হয়েছে। বর্তমানে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাদের প্রায় ৩০০টি চিকিৎসাকেন্দ্র রয়েছে। এর মধ্যে তুলনামূলকভাবে ধনী এলাকা মন্টেসিটো, মালিবু ও ওয়েস্টলেক ভিলেজও রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অন্য কয়েকটি স্বাস্থ্যব্যবস্থার তুলনায় ইউসিএলএ হেলথ মেডি-ক্যাল রোগীদের জন্য তুলনামূলক কম চিকিৎসা দিচ্ছে। গত বছর ইউসিএলএ হেলথের মোট রোগীসেবা আয়ের প্রায় ১৫ শতাংশ এসেছে মেডি-ক্যাল থেকে। অন্যদিকে ইউসি আরভাইন, ইউসি সান ডিয়েগো, ইউসি সান ফ্রান্সিসকো ও ইউসি ডেভিসের ক্ষেত্রে এই হার ছিল প্রায় ২২ শতাংশ।

লস এঞ্জেলেস কাউন্টির প্রায় ৪০ শতাংশ বাসিন্দা মেডি-ক্যালের আওতায় রয়েছেন।

ইউসিএলএ অবশ্য এই পরিসংখ্যানকে তাদের মেডি-ক্যাল রোগীদের সেবার পূর্ণ চিত্র হিসেবে মানতে নারাজ। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হ্যাম্পটন বলেন, মেডি-ক্যাল রোগীদের জন্য ইউসিএলএ হেলথের অন্যান্য চুক্তি চালু রয়েছে। পাশাপাশি নিম্নআয়ের রোগীদের জন্য প্রতি বছর ২৭ কোটি ডলারের বেশি বিনা প্রতিদানে চিকিৎসা দেওয়া হয়।

এ ছাড়া গৃহহীন মানুষের জন্য প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবাও দেয় ইউসিএলএ হেলথ। লস এঞ্জেলেসের মিড-উইলশায়ার এলাকায় নতুন একটি নিউরোসাইকিয়াট্রিক হাসপাতাল নির্মাণে ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।

হ্যাম্পটনের ভাষ্য, মেডি-ক্যাল রোগীরা গত অর্থবছরে ইউসিএলএ হেলথের মোট ৩ লাখ ৩৬ হাজার ৬০০ ইনপেশেন্ট চিকিৎসা-দিনের ২৬ শতাংশ এবং জরুরি বিভাগে ১ লাখ ৫৬ হাজার ভিজিটের ৩৪ শতাংশ ছিলেন।

অন্যদিকে হেলথ কেয়ার এলএর প্রধান নির্বাহী মাতোভস্কি জানান, ২০০৯ সাল থেকে তাদের গুরুতর অসুস্থ রোগীদের জটিল চিকিৎসা দিয়ে আসছিল ইউসিএলএ হেলথের বিশেষজ্ঞরা। তাই হঠাৎ করে এই সম্পর্ক শেষ হওয়ায় রোগীদের জন্য নতুন চিকিৎসক খুঁজে পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত