আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৭৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে চারটি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, তিনি একজন সম্ভাব্য সিরিয়াল কিলার হতে পারেন। আরও কয়েকটি নিখোঁজ ও অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্ত ডুয়াইট রোনকে প্রথমে ২০২৪ সালের ৫ ডিসেম্বর ৫৪ বছর বয়সী বার্নার্দো মোরেনোকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

সান ডিয়েগো কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুই ব্যক্তির কুকুরের মধ্যে মারামারির ঘটনা থেকে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, মোরেনো রোনের কুকুরকে ছুরিকাঘাত করার পর রোন তাকে হত্যা করেন। ২০২৩ সালের অক্টোবরে ইন্টারস্টেট-৫ ও স্টেট রুট-৯০৫ সংযোগস্থলের কাছে একটি ঝোপে আগুন লাগার ঘটনায় সাড়া দিতে গিয়ে পুলিশ মোরেনোর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে জানা যায়, মাথার খুলি ও ঘাড়ের সংযোগস্থলে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছিল।

তদন্তে পরে আরও তিনটি হত্যাকাণ্ডের সঙ্গে রোনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ১৯৯৩ সালের একটি ‘কোল্ড কেস’ বা দীর্ঘদিন অমীমাংসিত থাকা হত্যা মামলা। ওই বছরের ডিসেম্বরে হেরিবের্তো রুইজের মরদেহ একটি গলিতে পাওয়া যায়। ময়নাতদন্তে জানা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।

এর প্রায় নয় বছর পর, ২০০২ সালের সেপ্টেম্বরে রোনাল্ড জনকেনের মরদেহ চোলাস ক্রিক এলাকার কাছে উদ্ধার করা হয়। তদন্তকারীদের মতে, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছিল।

এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে রোনের সাবেক বাসভবনে তল্লাশি চালিয়ে নিউটন অ্যাভিনিউয়ের একটি বাড়ির নিচে মাইকেল ব্রাউনের দেহাবশেষ উদ্ধার করা হয়।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রোন আগে থেকেই পরিচিত ছিলেন। ২০১৭ সালে তার বিরুদ্ধে এক প্রবীণ ব্যক্তিকে নির্যাতন এবং তার ভাবিকে হয়রানির অভিযোগ ওঠে। ওই ঘটনায় তার বিরুদ্ধে আদালত থেকে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছিল, যা ২০২২ সালে মেয়াদোত্তীর্ণ হয়।

এ ছাড়া ২০২৩ সালের জুনে এক ট্রাফিক চেকের সময় তার কাছে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তদন্তকারীরা এখন আরও কয়েকটি নিখোঁজ ব্যক্তি ও অমীমাংসিত হত্যাকাণ্ডের নথি পর্যালোচনা করছেন। এর মধ্যে রয়েছেন আন্তেনোজেনেস গোমেজ ভেলাসকেজ, যিনি ২০২১ সালে নিখোঁজ হন। পাশাপাশি ১৯৮৯ সালে সান ডিয়েগোর একটি গলি থেকে উদ্ধার হওয়া ড্যানিস গ্যালোওয়ের হত্যাকাণ্ডও এখনো অমীমাংসিত রয়েছে।

গত ১০ জুন আদালতে হাজির হয়ে রোন তার বিরুদ্ধে আনা অতিরিক্ত তিনটি হত্যা অভিযোগ অস্বীকার করেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলার পরবর্তী শুনানি ২০২৭ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে সান ডিয়েগো পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিটে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। গোপন তথ্যও নির্ধারিত হটলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত