আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

বৈশ্বিক ভূ-রাজনৈতিক এবং বাণিজ্যিক উত্তেজনা প্রশমিত হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীরা অপেক্ষা করায় শুক্রবার (২৭ জুন) স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। খবর আরব নিউজের।


সৌদি সময় দুপুর ১টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম কমে প্রতি আউন্সে দাঁড়ায় ৩ হাজার ২৮২.৬৮ ডলার, যা মে মাসের শেষ দিকের পর সর্বনিম্ন। এ সপ্তাহে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে এবং এপ্রিলের রেকর্ড উচ্চতা থেকে ২০০ ডলারেরও বেশি হারিয়েছে।


যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ১.৬ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ২৯৪.৫০ ডলার প্রতি আউন্স। এদিকে ইরান-ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আপাতত স্থায়ী রয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, যার ফলে দুর্লভ খনিজ রপ্তানি আরও দ্রুত হবে।

এদিকে জুলাই ৯ তারিখ ট্রাম্প ঘোষিত ‘পারস্পরিক শুল্ক’ আরোপের সময়সীমা শেষ হচ্ছে। এর আগে অনেক দেশ একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে।


সিটি ইনডেক্স ও ফরেক্স এর বাজার বিশ্লেষক ফাওয়াদ রজাকজাদা বলেন, ‘নিরাপদ বিনিয়োগের চাহিদা হ্রাস পাওয়ায় ডলারের দরপতনের পরও স্বর্ণ কোন ইতিবাচক প্রভাব পায়নি।’

তিনি আরও বলেন, ‘দামের এই সাময়িক পতন দীর্ঘমেয়াদে খুব খারাপ কিছু নয়, বরং এটি অতিরিক্ত চাহিদাজনিত চাপ থেকে স্বর্ণকে মুক্ত করে আবারও জ্বলজ্বল করার সুযোগ তৈরি করতে পারে।’

অন্যান্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট সিলভার ১.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩৫.৯৬ ডলার। প্লাটিনামের দাম ৫.৯ শতাংশ কমে ১ হাজার ৩৩৪.৬৩ ডলারে নেমে এসেছে, যদিও এটি এর আগে ২০১৪ সালের পর সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছিল। প্যালাডিয়ামের দামও ১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৭.৯৬ ডলার।

কমার্স ব্যাংক এক নোটে বলেছে, প্লাটিনামের দাম বৃদ্ধির অন্যতম কারণ হলো স্বর্ণের তুলনায় এর বড় মূল্যছাড়, কারণ স্বর্ণ এখন অনেকের কাছেই অনেক বেশি দামে মনে হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত