আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গুলিবিদ্ধ নিউইয়র্ক জেটসের খেলোয়াড় ক্রিস বয়েড, অবস্থা আশঙ্কাজনক

গুলিবিদ্ধ নিউইয়র্ক জেটসের খেলোয়াড় ক্রিস বয়েড, অবস্থা আশঙ্কাজনক

ছবিঃ এলএবাংলাটাইমস

আমেরিকান ফুটবল দল নিউইয়র্ক জেটসের কর্নারব্যাক ক্রিস বয়েড ম্যানহাটনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবার ভোরে তাকে পেটে গুলি করা হয়।

সিবিএস নিউজকে নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) জানিয়েছে, ২৯ বছর বয়সী বয়েড বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে তার নাম প্রকাশ করেনি, নিউইয়র্ক জেটসের একজন মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেছেন যে গুলিবিদ্ধ ব্যক্তি ক্রিস বয়েডই।

রবিবার স্থানীয় সময় ভোর ২টার দিকে ম্যানহাটনের মিডটাউনে গুলির ঘটনায় ৯১১–এ কল আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে গুলি চালানো হয়েছে একটি উচ্চমানের রেস্টুরেন্ট Sei Less–এর বাইরে। এখনও তদন্ত চলছে এবং এখনো কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি বলে NYPD সিবিএসকে জানিয়েছে।

জেটসের একজন মুখপাত্র বলেন, “ক্রিস বয়েডকে ঘিরে পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত, তবে এই মুহূর্তে আর কোনো মন্তব্য করব না।”

বয়েড চলতি বছর নিউইয়র্ক জেটসে যোগ দেওয়ার আগে হিউস্টন টেক্সান্সে দুই মৌসুম, এরিজোনা কার্ডিনালসে এক মৌসুম এবং মিনেসোটা ভাইকিংসে চার মৌসুম খেলেছেন।

অগাস্টে দলের অনুশীলনের সময় কাঁধে চোট পাওয়ার কারণে বয়েড জেটসের ইনজুরড রিজার্ভ তালিকায় ছিলেন।

নিউইয়র্ক জেটসের লাইনব্যাকার জারমেইন জনসন সামাজিক মাধ্যম এক্স–এ তার সতীর্থের জন্য দোয়া চেয়ে লিখেছেন,
“হে ঈশ্বর, দয়া করে ক্রিসকে সুস্থতা ও সুরক্ষা দিন। তাকে নিরাপদে এই অবস্থা থেকে বের করে আনুন।”

সামাজিক মাধ্যমে অসংখ্য ভক্তও বয়েডের দ্রুত সুস্থতা কামনা করছেন।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত