আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

ছবিঃ এলএবাংলাটাইমস

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টের গুলিতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার কিছু পর যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের এক এজেন্ট গুলিতে নিহত হন আলেকজান্ডার “অ্যালেক্স” প্রেটি (৩৭)। তিনি মিনিয়াপোলিসের বাসিন্দা এবং পেশায় একজন ইনটেন্সিভ কেয়ার নার্স ছিলেন। মিনেসোটা অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন জানান, নিহত ব্যক্তি একজন মার্কিন নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

ফেডারেল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) জানিয়েছে, ওই সময় বর্ডার প্যাট্রোল এজেন্টরা একজন অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিকে আটক করতে “টার্গেটেড অপারেশন” চালাচ্ছিলেন। তাদের দাবি, এ সময় প্রেটি একটি ৯ মিলিমিটার হ্যান্ডগান নিয়ে এজেন্টদের দিকে এগিয়ে আসেন এবং তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি বাধা দেন। তবে মিনিয়াপোলিস পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা বলেন, প্রেটি আইনগতভাবেই অস্ত্রের মালিক ছিলেন। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ধারণ করা ভিডিও ফুটেজ DHS-এর বক্তব্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

ঘটনার পর মিনিয়াপোলিসজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিনেসোটা ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। গভর্নর টিম ওয়ালজ ফেডারেল সরকারের অভিবাসন অভিযান নিয়ে কড়া সমালোচনা করে বলেন, এই ঘটনার তদন্তে ফেডারেল সরকারকে বিশ্বাস করা যায় না এবং ট্রাম্প প্রশাসনের উচিত রাজ্যে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের তৎপরতা কমানো।

উল্লেখ্য, এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের জড়িত তৃতীয় গুলির ঘটনা। এর আগে ৭ জানুয়ারি এক আইসিই এজেন্ট রেনে গুড নামের এক নারীকে তার গাড়িতে গুলি করলে ব্যাপক বিক্ষোভ হয়। পরে ১৪ জানুয়ারি গ্রেপ্তার এড়ানোর চেষ্টার সময় আরেক ব্যক্তিকে পায়ে গুলি করা হয়। ধারাবাহিক এসব ঘটনায় মিনিয়াপোলিসে ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত