আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতাদের বিরুদ্ধে ফেডারেল অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে সমন (সাবপোনা) জারি করেছে। অভিযোগে বলা হয়েছে, তারা রাজ্যে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের কাজ ব্যাহত করতে ষড়যন্ত্র করেছেন।

সমন পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ, রাজ্যের অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এবং মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তীব্র বিক্ষোভের প্রেক্ষাপটে মিনেসোটা সফর করার সময় এসব আইনি নোটিশ জারি করা হয়।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কর্মকর্তার গুলিতে বিক্ষোভকারী ৩৭ বছর বয়সী রেনে গুড নিহত হওয়ার ঘটনায় তিনি “ভীষণভাবে দুঃখিত”। তিনি ঘটনাটিকে “একটি ট্র্যাজেডি” বলে উল্লেখ করেন। তবে গভর্নর ওয়ালজ এই তদন্তকে “দলীয় রাজনীতির বিভ্রান্তি” আখ্যা দিয়ে বলেন, বিচার বিভাগ গুডের হত্যাকাণ্ডে প্রকৃত বিচার নিশ্চিত করতে আগ্রহী নয়—এই মৃত্যুই রাজ্যে অস্থিরতার সূচনা করেছে।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতবিরোধের কারণেই বিচার বিভাগ তাকে নিশানা করছে। অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন বিচার ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে বিচার বিভাগ এ বিষয়ে বিবিসির মন্তব্য চাওয়ার অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কিথ এলিসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ফেডারেল অভিবাসন কার্যক্রম সংক্রান্ত তার দপ্তরের কাজের নথি ও দলিল চেয়ে তাকে গ্র্যান্ড জুরির সমন পাঠানো হয়েছে। তিনি বলেন, “পুরো বিষয়টি অত্যন্ত অনিয়মিত, বিশেষ করে যখন আমার দপ্তর সম্প্রতি মিনেসোটায় ট্রাম্প প্রশাসনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা করেছিল।”

মিনিয়াপোলিস সিটি হলের এক মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেছেন যে মেয়র জ্যাকব ফ্রের দপ্তরও সমন পেয়েছে। ফ্রে এক বিবৃতিতে বলেন, “যখন ফেডারেল সরকার তাদের ক্ষমতা ব্যবহার করে স্থানীয় নেতাদের ভয় দেখাতে চায়, তখন প্রতিটি মার্কিন নাগরিকের উদ্বিগ্ন হওয়া উচিত। আমাদের এমন দেশে বাস করা উচিত নয়, যেখানে মানুষ ভীত থাকে যে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে।”

এছাড়া সেন্ট পল শহরের মেয়র কাওহলি হার এবং হেনেপিন কাউন্টির কৌঁসুলি মেরি মোরিয়ার্টিকেও সমন পাঠানো হয়েছে।

রোববার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি হুঁশিয়ারি দেন, আইসিইবিরোধী বিক্ষোভের সময় একটি গির্জায় হামলার ঘটনার পর রাজ্য নেতারা যদি “আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা” না নেন, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিচার বিভাগের কর্মকর্তারা অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা “উপাসনালয় অপবিত্র” করেছে এবং এ ঘটনায় সম্ভাব্য নাগরিক অধিকার লঙ্ঘনের তদন্ত করা হবে।

মিনিয়াপোলিসে চলতি মাসে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে আইসিই কার্যক্রম জোরদার হওয়ার পর থেকেই রাজ্যে উত্তেজনা বাড়ছে। ফেডারেল কর্মকর্তারা বলছেন, তারা সেখানে “সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের” লক্ষ্য করে অভিযান চালাচ্ছেন। তবে ৭ জানুয়ারি আইসিই এক কর্মকর্তার গুলিতে রেনে গুড নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ট্রাম্প প্রশাসনের দাবি, আইসিই কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন। কিন্তু স্থানীয় কর্মকর্তারা বলছেন, নিহত নারী কোনো হুমকি সৃষ্টি করেননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিনেসোটায় প্রায় ৩,০০০ ফেডারেল কর্মকর্তা মোতায়েন করা হয়েছে এবং আরও ১,৫০০ সেনা প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ‘অপারেশন মেট্রো সার্জ’-এর আওতায় গত ছয় সপ্তাহে তারা প্রায় ৩,০০০ “সবচেয়ে বিপজ্জনক অপরাধীকে” গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মিনিয়াপোলিস–সেন্ট পল (টুইন সিটিজ) এলাকার কর্মকর্তারা ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে বর্ণভিত্তিক হয়রানির অভিযোগ তোলেন। তারা জানান, দায়িত্বের বাইরে থাকা পুলিশ কর্মকর্তাদেরও থামিয়ে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছে। ব্রুকলিন পার্ক পুলিশের প্রধান মার্ক ব্রুলি বলেন, “এই প্রত্যেক ব্যক্তি রঙিন ত্বকের মানুষ।”

গভর্নর ওয়ালজ ও মেয়র ফ্রে আইসিইকে এলাকা ছাড়ার দাবি জানিয়েছেন এবং রাজ্য সরকার ফেডারেল অভিবাসন এজেন্ট মোতায়েন ঠেকাতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। গত সপ্তাহে মিনেসোটায় বিক্ষোভ ও ভাঙচুরের এক রাতের পর ট্রাম্প বিরলভাবে ব্যবহৃত ‘ইনসারেকশন অ্যাক্ট’ প্রয়োগের সম্ভাবনার কথাও উত্থাপন করেন।

এই অস্থিরতা শুরু হয়, যখন তিন ভেনেজুয়েলান অভিবাসীর হাতে একটি বেলচা দিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগে এক এজেন্ট একজনকে পায়ে গুলি করেন।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প রেনে গুডের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং জানান, গুডের বাবা-মা ট্রাম্প সমর্থক—এ কথা জেনে তিনি আশা করেন, তারা ভবিষ্যতেও তাকে ভোট দেবেন। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের কড়া সমালোচনা করে তাদের “পেশাদার উসকানিদাতা” বলে আখ্যা দেন।

ট্রাম্প বারবার মিনেসোটায় আইসিই অভিযানের সঙ্গে রাজ্যের বড় সোমালি সম্প্রদায়ের সদস্যদের জড়িত কথিত জালিয়াতি মামলার যোগসূত্র টেনেছেন। মঙ্গলবার তিনি সোমালিয়াকে “একটি পশ্চাৎপদ দেশ, সম্ভবত সবচেয়ে খারাপ দেশ” বলেও মন্তব্য করেন, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত