আপডেট :

        নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাব, পানির কুলিং টাওয়ার পরীক্ষা করছে কর্তৃপক্ষ

        হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা চায় যুক্তরাষ্ট্র, ওমানে আজ যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

        ট্রাম্পের স্বাক্ষর ছাড়াই কার্যকর হলো যুক্তরাষ্ট্রের আবাসন আইন

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

        দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

        প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার

        ভুয়া বই জমা দিয়ে বিরল চীনা পাণ্ডুলিপি চুরি, যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

        ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

        মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। রাজ্য স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত শুক্রবারের পর থেকে নতুন করে অন্তত ৮৮ জন হামে আক্রান্ত হয়েছে। চলমান এই প্রাদুর্ভাবে অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত রাজ্যটিতে মোট ৬৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।

সংক্রমণের বিস্তারের কারণে ১৫টি স্কুলে পড়ুয়াসহ ৫০০ জনেরও বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সতর্কবার্তা, কারণ এতে দেশটির হামের ‘নির্মূল’ মর্যাদা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

বর্তমান প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু দক্ষিণ ক্যারোলাইনার উত্তর-পশ্চিমাঞ্চলের স্পার্টানবার্গ শহর, যেখানে প্রায় ৩৯ হাজার মানুষ বসবাস করে। শুধু তাই নয়, সংক্রমণ ছড়িয়ে পড়েছে রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়—ক্লেমসন ও অ্যান্ডারসন বিশ্ববিদ্যালয়েও। সেখানে আক্রান্ত বা সংস্পর্শে আসা বহু শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি। কাশি বা হাঁচির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা টিকাবিহীন মানুষের প্রায় ৯০ শতাংশই সংক্রমিত হতে পারেন। হামের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে এটি নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহসহ নানা গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

যুক্তরাষ্ট্র ২০০০ সালে দেশটিকে হামমুক্ত বা ‘নির্মূল’ ঘোষণা করেছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে টিকাবিরোধী মনোভাব বাড়ায় দেশটিতে একের পর এক হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। টেক্সাসে ২০২৫ সালে ৭০০টির বেশি হামের ঘটনা ধরা পড়েছিল, যা ছিল নজিরবিহীন। গত ১২ মাসে যুক্তরাষ্ট্রে মোট দুই হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে। টেক্সাসে তিনজনের মৃত্যু হয়েছে, আর উটাহ ও অ্যারিজোনাতেও সাম্প্রতিক মাসগুলোতে শত শত সংক্রমণ রিপোর্ট হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের টিকা (এমএমআর) দুটি ডোজ নিলে ৯৭ শতাংশ ক্ষেত্রে রোগ প্রতিরোধ সম্ভব হয় এবং গুরুতর সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। ‘হার্ড ইমিউনিটি’ বা গোষ্ঠীগত রোগপ্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য প্রায় ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া জরুরি। অথচ স্পার্টানবার্গ কাউন্টিতে স্কুলগামী শিশুদের মধ্যে হামের টিকাদানের হার প্রায় ৯০ শতাংশ, যা প্রয়োজনীয় মাত্রার চেয়ে কম।

এদিকে, হামের সংক্রমণ বৃদ্ধির এই সময়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তিনি একাধিকবার হামের ঝুঁকি ও টিকার গুরুত্বকে খাটো করে দেখিয়েছেন বলে অভিযোগ রয়েছে। টিকাবিরোধী মনোভাবের জন্য পরিচিত কেনেডি কখনো এমএমআর টিকার পক্ষে কথা বললেও, আবার টিকার নিরাপত্তা নিয়ে প্রমাণহীন দাবি করেছেন এবং বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত বিকল্প চিকিৎসার প্রচার করেছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টিকাদানের হার দ্রুত না বাড়ালে যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়তে পারে এবং দেশটি তার বহুদিনের ‘হাম নির্মূল’ মর্যাদা হারাতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত